ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হওয়ার ঘোষণা বাইডেনের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি থেকে মনোনয়ন পাওয়ার জন্য প্রচারে নামার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক ভিডিও বার্তায় তিনি নিজের নির্বাচনি প্রচারের আনুষ্ঠানিক সূচনা করেন। এতে তিনি মার্কিন নাগরিকদের আবারও চার বছর মেয়াদে তাকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন। যাতে করে যে কাজ তিনি শুরু করেছিলেন তা সম্পন্ন করতে পারেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

২০১৯ সালে রাজনীতিতে ফেরার চতুর্থ বার্ষিকীতে মনোনয়ন প্রার্থিতার ঘোষণা দিলেন বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বাইডেনের এটি তৃতীয় লড়াই। তার রানিং মেট হিসেবে থাকবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। একই দিনে তিনিও নির্বাচনের প্রচার শুরু করেছেন।

Manual6 Ad Code

জনপ্রিয়তা প্রায় তলানিতে নিয়ে ২০২৪ সালের হোয়াইট হাউজের লড়াইয়ে নামছেন বাইডেন। তার বয়স নিয়েও উদ্বেগ রয়েছে। ইতোমধ্যে তিনি মার্কিন ইতিহাসের বয়স্ক প্রেসিডেন্ট। ডেমোক্র্যাট প্রার্থী হয়ে নির্বাচনে জিতে যদি প্রেসিডেন্ট হয়ে যান তাহলে দ্বিতীয় মেয়াদের তার বয়স হবে ৮৬ বছর।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code