গুগল ‘গাইডিং স্টার’ হলেন মালয়েশিয়া প্রবাসী পাভেল সারওয়ার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ 

গুগল লোকাল গাইডসের “গাইডিং স্টার” হলেন মালয়েশিয়া প্রবাসী তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা পাভেল সারওয়ার। বিশ্বের সব দেশের লোকাল গাইডসদের কার্যক্রমের ওপর ভিত্তি করে পাঁচটি ক্যাটাগরিতে সর্বমোট ৫০ জনকে গাইডিং স্টার অ্যাওয়ার্ড দেওয়া হয়। এর মধ্য থেকে কমিউনিটি বিল্ডার ক্যাটাগরিতে গাইডিং স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন পাভেল সারওয়ার।

Manual1 Ad Code

৮ ডিসেম্বর রাতে ক্যালিফোর্নিয়া থেকে পরিচালিত ইউটিউব প্রিমিয়ারের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট এবং জিএম জিও ক্রিস ফিলিপস।

এছাড়া গুগল ম্যাপস, লোকাল গাইডস টিম থেকে মারা চমস্কি, ইয়ান লিডার, জিন চোই, ক্যারোলিনা পিসকিউইচ, রায়ান কামিনস্কি, নীল জোশি উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

ভার্চুয়াল অনুষ্ঠানে ৫০ জন গাইডিং স্টারের এবছরের সম্মিলিত কর্মকাণ্ড সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয় এবং পাঁচ ক্যাটাগরিতে ৫০ জনের নাম ঘোষণা করেন কমিউনিটি ম্যানেজার ট্রেসি চাপিল।
গুগল “লোকাল গাইডস” গুগলের একটি পরিষেবা। এটি গুগল ম্যাপভিত্তিক একটি প্লাটফর্ম, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য ভলান্টিয়ার প্রতিনিয়ত ম্যাপ উন্নয়নে অবদান রাখেন, তাদের বলা হয় ‘লোকাল গাইড’। তারা প্রতিদিন সংযুক্ত এবং সংস্কার করে চলছেন গুগল ম্যাপ।

২০১৬ সাল থেকে নির্বাচিত সেরা লোকাল গাইড নিয়ে প্রতিবছর গুগল হেডকোয়ার্টার বাৎসরিক সামিট এর আয়োজন করা হলেও মহামরি করোনার কারণে গত বছর থেকে এই আয়োজন করা হয়নি। তাই গত বছর থেকে লোকাল গাইডসদের কাজের স্বীকৃতিস্বরূপ চালু করেছে গাইডিং স্টার অ্যাওয়ার্ড।

পাভেল সারওয়ার ২০১৭ সালে গুগলের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে গুগলের প্রধান কার্যালয়ে যান। ২০১৮ সালে গুগল ক্রাউডসোর্স থেকে সেরা কমিউনিটি লিডারের অ্যাওয়ার্ড পান পাভেল।

উল্লেখ্য, গত বছর পাভেল সারওয়ারের স্ত্রী সুমাইয়া জাফরিন চৌধুরী হেল্পফুল হিরো ক্যাটাগরিতে গাইডিং স্টার খেতাব পেয়েছেন। সুমাইয়া জাফরিন চৌধুরী গুগল লোকাল গাইডের কানেক্ট মডারেটর হিসেবে কাজ করছেন। ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত লোকাল গাইডস সামিটের জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হন সুমাইয়া।

Manual4 Ad Code

২০১৮ সালে ভালোবাসা দিবস উপলক্ষে সুমাইয়া-পাভেল সারওয়ার দম্পতিকে নিয়ে ফিচার প্রকাশ করে গুগল। গুগলের অফিসিয়াল ব্লগে ও লোকাল গাইডসের অফিসিয়াল ফোরামে লোকাল গাইডস কানেক্টে ‘মিট দ্য কাপল দ্যাট গাইডস টুগেদার’ শিরোনামে ফিচার প্রকাশ করা হয়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code