মালয়েশিয়ার কানচিং জলপ্রপাতে বিএসইউএমের হাইকিং ট্যুর

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ 

মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি ছাত্রছাত্রীদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়ার (BSUM) উদ্যোগে হয়ে গেল হাইকিং ট্যুর।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

 

কুয়ালামপুর শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে রাওয়াংয়ের কানচিং জল প্রপাতকে হাইকিংয়ের জন্য নির্ধারণ করা হয়েছিল। মালয়েশিয়া সরকারের দেয়া এস ও পি (S.O.P) মেনে, ট্যুরে অংশগ্রহণ করেছিল ৩০-৩৫টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭৫ জন শিক্ষার্থী।

আয়োজনে ব্যাচেলর, মাস্টার্স   এবং পিএইচডি ছাত্র-ছাএী ছাড়াও শিক্ষার্থীদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেছিলেন। বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের পাশাপাশি প্রায় ৪ দেশের বিদেশি পার্টিসিপেন্টও অংশগ্রহণ করেন এ ট্যুরে। বিএসইউএম ট্যুর ২০২১ এর প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএসইউএমের উপদেষ্টা এবং মাহ্শা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ বাশার।

রোববার ৭ নভেম্বর দিনব্যাপি এ আয়োজনে অংশগ্রহণকারীরা সকলেই নানারকম কর্মকান্ডে নিজেদের নিয়োজিত রেখেছিলেন। অংশগ্রহণকারী প্রত্যেকেই এ আয়োজনে বিএসইউএমকে ধন্যবাদ জানিয়ে তাদের মুগ্ধতার কথা বলেন। তারা ভবিষ্যতেও বিএসইউএমকে এ ধরনের আয়োজন করার জন্য অনুরোধ জানান। অংশগ্রহণ কারীদের সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলে হালকা খাবার এবং টি শার্ট প্রদান করা হয়।

Manual4 Ad Code

বিএসইউএমের ২০২১ কমিটির সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, বিএসইউএম ছাত্রদের সংগঠন হিসেবে দেশীয় ঐতিহ্য ও ভাবমূর্তিমূলক ছাত্রসমাজের কল্যানণর মাধ্যমে সকল ছাত্র-ছাত্রীদের আস্থা ও ভালবাসা অর্জন করেছে।  বি এস ইউ এম ছাত্রদের নির্ভরতা ও আস্থার সংগঠন। সংগঠনের এ সফলতায় আমি আনন্দিত। কৃতজ্ঞ সকলের কাছে বিশেষ করে ট্যুর কমিটির সকল সদস্যদের যাদের অক্লান্ত পরিশ্রম, সার্বক্ষনিক সহায়তা, অমূল্য সময়, বিএসইউ এম এর প্রতি নিঃশর্ত ভালবাসার কারনে আজকের ট্যুরটি সফল হয়েছে । ভবিষ্যতে এ ধরনের প্রোগ্রাম আয়োজনের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বিএসইউএমের  উপদেষ্টা মোহাম্মদ বাশার বলেন, বিএসইউএম সবসময়ই ছাত্র ছাত্রীদের কল্যানে কাজ করে থাকে এবং এ কঠিন অবস্থাতেও তারা যেভাবে এ ট্যুরের আয়োজন করেছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। তিনি সবসময়ই বিএসইউএমের সাথে থাকবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন। বিএসইউএমের সিনিয়র সহ সভাপতি আলমগীর চৌধুরী আকাশের পরিচালনায় ইন্ট্যারাক্টিভ শেষনে ট্যুরে অংশগ্রহনকারী অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করেন এবং সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ করেন।

খাবারের সার্বিক সহযোগিতায় ছিল বুকিত বিন্তাংয়ের জনপ্রিয় বাংলাদেশি খাবার দোকান “পিঠাঘর”। ট্যুর পরিচালনা কমিটির সমন্বয়ক ছিলেন বিএসইউএমের  সভাপতি  মোহাম্মদ বোরহান উদ্দীন। এছাড়াও কমিটির অন্যতম সদস্য  বিএসইউএমের সিনিয়র সহ সভাপতি আলমগীর চৌধুরী আকাশ, সহসভাপতি শরীফ হোসেন, সহসভাপতি জোহরুল ইসলাম, ট্রেজারার নাসিম আরাফাত এবং মানব সম্পদ সম্পাদক জয়নাবা রাত্রি। ভলান্টিয়ারদের মধ্যে ছিলেন আইটি সম্পাদক রাতুল, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস তুষ্টি, সাফিউল্লাহ্, মাহমুদুল হাসান মাহফুজ, মাহমুদুল হক মাসুম, নাজমুস সাকিব, তাকি উল্লাহ, কাওসার রনিসহ অনেক।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code