মালয়েশিয়ায় স্থানীয় দুইজনসহ এক বাংলাদেশী নিহত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্ক নিউইয়র্ক : কুয়ালালামপুর জালান পান্তাই পারমাইয়ে বিষাক্ত গ্যাসে এক বাংলাদেশীসহ স্থানীয় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, পরিস্কার পরিচ্ছন্নতা কাজের সময় সুয়ারেজ প্ল্যান্ট ট্যাঙ্কের ভেতর বিষাক্ত গ্যাস তৈরি হয়েছিল। ওই গ্যাসের কারণে সেখানে অক্সিজেন না থাকায় দম বন্ধ হয়ে বাংলাদেশীসহ স্থানীয় আরও দুই নাগরিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও ২ বাংলাদেশী ও এক পাকিস্তানী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠায়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে মরদেহ রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সময় বিকাল তিনটার দিকে। নিহত বাংলাদেশীর বয়স আনুমানিক ৪২ বছর। তবে নিহত বাংলাদেশীসহ তিন জনের নাম প্রকাশ করা হয়নি।

Manual7 Ad Code

ব্রিকফিল্ডসের জেলা উপ-পুলিশ প্রধান, সুপারিনটেনডেন্ট বাসরী সাগনি জানান, বিকেল ৩.১০ মিনিটে তারা ফায়ার সার্ভিসের কাছ থেকে প্রাপ্ত একটি প্রতিবেদনের আলোকে ঘটনার তদন্ত চলছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code