মাহাথির মোহাম্মদ অসুস্থ হয়ে হাসপাতালে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual3 Ad Code

আধুনিক মালয়েশিয়ার রূপকার ও দেশটির সাবেক সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।  হাসপাতালে ভর্তি রেখে তার পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করা হবে।  এজন্য তার কয়েকদিন হাসপাতালে থাকা লাগবে।  মেডিকেল সূত্রের বরাত দিয়ে এই প্রতিবেদন করেছেন বার্তা সংস্থা রয়টার্স।

Manual8 Ad Code

মাহাথির মোহাম্মদের বয়স এখন ৯৬ বছর।  তিনি কী ধরনের অসুস্থতায় ভুগছেন হাসপাতার কর্তৃপক্ষ সেটি জানায়নি।  মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইন্সটিটিউব এক বিবৃতিতে বলেছে, তিনি বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে কিছু ভর্তি থাকতে হবে।

Manual6 Ad Code

মাহাথির মোহাম্মদের হার্টের অসুখ পুরনো।  তিনি  এর আগে হার্ট অ্যাটাক করেছিলেন।  তার বাইপাস সার্জারি করা।

বর্ষীয়ান এই নেতা ২০০৩ সালের আগ পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়া শাসন করেছেন।  তার শাসনামলে অভূতপূর্ব উন্নতি সাধন করে মালয়েশিয়া।

Manual6 Ad Code

মাঝে বিরতি দিয়ে ৯২ বছর বয়সে মাহাথির আবারও প্রধানমন্ত্রী হন।  ২০১৮ সালের ভোটে তিনি জয়ী হন।  দলের ভেতরকার অভ্যন্তরীণ বিবাদের কারণে তার সরকার দুই বছরও টিকতে পারেনি।

প্রধানমন্ত্রী পদ গেলেও তিনি এখনও মালয়েশিয়ার রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code