ড. রাগীব আলী বললেন, ‘আমার মতো দু:খী আর কেউ নেই’

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual3 Ad Code

বিশিষ্ট শিল্পপতি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর ড. রাগীব আলী বলেছেন, আমার সবই আছে তার পরও আমার মতো দু:খী আর কেউ নেই,। গত ১৫ বছর থেকে তিনি একটি মুহূর্তও তাঁর স্ত্রী রাবেয়া খাতুন চৌধুরীকে ভুলতে পরছেন না।
সোমবার দুপুর ১২টায় জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে মহিয়সী নারী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ড. রাগীব আলী এসব কথা বলেন।

Manual2 Ad Code

এসময় তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং হো হো করে কেঁদে উঠেন।
ড. সৈয়দ রাগীব আলী বলেন, মানবতার কল্যাণে নিবেদিত শিক্ষা ,চিকিৎসা সেবাসহ সকল কাজের পিছনে আমার অনুপ্রেরণা ছিলেন আমার স্ত্রী রাবেয়া খাতুন চৌধুরী।

জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ মো: আবেদ হোসেন এর সভপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক সিলেটের ডাকের সম্পাদক আব্দুল হাই, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. তারেক আজাদ, ডা: দাউদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।
উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষক এবং শিক্ষার্থী বৃন্দ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code