ঢাকা ক্লাব লন্ডনের উদ্যোগে আলোচনা সভা ও পারিবারিক পুনর্মিলন অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

লন্ডন ডেস্কঃ 

Manual8 Ad Code

ঢাকা ক্লাব লন্ডনের উদ্যোগে আয়োজিত হয়েছে বিজয়ের মাস উপলক্ষে আলোচনা সভা এবং পারিবারিক পুনর্মিলন রবিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ক্লাব লন্ডনের সভাপতি নাসিম উদ্দিন খান, পরিচালনা করেন জিয়াউল হুদা লিলন।

Manual6 Ad Code

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার লুৎফুর রহমান, ব্যারিস্টার তারেক চৌধুরী, একাউন্টেন্ট রাজ্জাকুল হায়দার খান, বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বিজয়ের মাস উপলক্ষে নানা আলোচনা তুলে ধরেন। তারা বলেন, বিদেশে বেড়ে ওঠা তরুণ প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে এ ধরনের অনুষ্ঠানের ভূমিকা অপরিহার্য।

Manual6 Ad Code

পারস্পরিক সহযোগিতা তৈরিতে ঐক্যবদ্ধ হওয়া  এবং বাংলাদেশের অসহায় সহযোগীদের সাহায্য করতে এই সংগঠনটি গড়ে তোলা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আলী আহমদ, আতিকুর রহমান, মইনুল হাসান টিপু, মোহাম্মদ শুকুর প্রমুখ।
অনুষ্ঠানের শেষে দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code