ইসরাইলি পাসপোর্টধারী ফিলিস্তিনি নারীকে বিয়ে করায় লেবানিজের জেল

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ লেবাননে ইসরাইলি পাসপোর্টধারী ফিলিস্তিনি এক নারীকে বিয়ে করায় দেশটির এক নাগরিককে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

বৈরুতের একটি সামরিক আদালত গত শুক্রবার মো. ইউসুফ বেনাউত নামে লেবাননের ওই যুবককে এক বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫ লাখ লেবানিস পাউন্ড (৩৩০ ব্রিটিশ পাউন্ড) জরিমানা করা হয়।

Manual6 Ad Code

ফিলিস্তিন ওই নারী ইসরাইলি পাসপোর্টে জার্মানিতে বসবাস করছেন। ইহুদিবাদী দেশ ইসরাইলের এক-পঞ্চমাংশ নাগরিক ফিলিস্তিনি। অধিকৃত পশ্চিমতীর ও জেরুজালেমের ফিলিস্তিনি জনগণও ইসরাইলি পাসপোর্টে বিদেশ ভ্রমণ করতে হয়।

এদিকে ১৯৫৫ সাল থেকে লেবাননে ইসরাইলকে বয়কটের আইন চালু করা হয়। এ আইনের আওতায় ইসরাইলিদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্থাপন দণ্ডনীয় অপরাধ।

Manual4 Ad Code

১৯৪৮ সালে ইসরাইল নামে অবৈধ ইহুদিবাদী রাষ্ট্রটির জন্ম হওয়ার পর থেকে দেশটির সঙ্গে লেবাননের যুদ্ধাবস্থা বিরাজ করছে।

Manual8 Ad Code

১৯৪৯ সালে প্রতিবেশী দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও মাঝেমধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনাও ঘটছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code