পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) কয়েকজন বতর্মান ও সাবেক কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দেওয়ার কয়েক দিনের মধ্যেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনকে ফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বুধবার সন্ধ্যায় ড. মোমেনকে ফোন করেন।

Manual8 Ad Code

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সৌজন্য সাক্ষাৎ এবং নৈশভোজে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বঙ্গভবনে ছিলেন। ওই সময় ড. মোমেনের মোবাইল ফোনে কল দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বঙ্গভবন থেকেই অ্যান্টনি ব্লিঙ্কেনের ফোনটি রিসিভ করেন ড. মোমেন।

ফোনালাপে দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

Manual6 Ad Code

সূত্র জানায়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশকে শুভেচ্ছা জানান অ্যান্টনি ব্লিঙ্কেন। এ সময় গত পাঁচ দশক ধরে দুই দেশের চলমান সুসম্পর্ক বজায় রেখে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী একমত পোষণ করেন।

Manual5 Ad Code

এর আগে বুধবার সকালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, অ্যান্টনি ব্লিঙ্কেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলতে চান।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code