বিশ্বজুড়ে কারাগারে ৪৮৮ সাংবাদিক, নিহত ৪৬: আরএসএফ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

আরএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, চলতি বছরে যে পরিমাণ নারী সাংবাদিককে আটক করা হয়েছে, সেই পরিমাণ নারী সাংবাদিকে পূর্ববর্তী কোনো বছরে আটক হননি। চলতি বছর নারী সাংবাদিক আটক হয়েছেন ৬০ জন, যা ২০২০ সালের তুলনায় এক-তৃতীয়াংশ বেশি।

Manual6 Ad Code

সবচেয়ে বেশি সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন চীনে। দেশটিতে ১২৭ জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। এই দেশটিতে সাংবাদিক বেশি গ্রেপ্তার হওয়ার কারণ, দেশটির আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ। গ্রেপ্তারের ঘটনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ানমার। দেশটিতে গ্রেপ্তার হয়েছেন ৫৩ জন সাংবাদিক। এ ছাড়া ভিয়েতনামে ৪৩, বেলারুশে ৩২ ও সৌদি আরবে গ্রেপ্তার হয়েছেন ৩১ জন।

আরএসএফের প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়া, ইরান, ইয়েমেনসহ বিভিন্ন দেশে সহিংসতা কমতে থাকায় ২০১৬ সালের পর থেকে সাংবাদিক নিহত হওয়ার ঘটনা কমছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৪৬ সাংবাদিকের মধ্যে অধিকাংশকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা করা হয়েছে। শতকরা হিসেবে এই সংখ্যা ৬৫।

Manual2 Ad Code

আরএসএফ বলছে, বিশ্বজুড়ে ৬৫ জন সাংবাদিককে অপহরণ করা হয়েছে চলতি বছর। এর মধ্যে ৬৪ জনই অপহৃত হয়েছে মধ্যপ্রাচ্যের তিন দেশে। সিরিয়ায় অপহৃত হয়েছেন ৪৪ জন। ইরাকে ১১ ও ইয়েমেনে অপহৃত হয়েছেন ৯ জন। আর একজন সাংবাদিক অপহৃত হয়েছেন ফ্রান্সে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code