সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নতুন কমিটি গঠন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

লন্ডন ডেস্কঃ 

Manual8 Ad Code

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দ্বি বার্ষিক সাধারন সভা ও পুনঃনির্বাচন গত রবিবার ১২ ডিসেম্বর পূর্ব লন্ডনের লা মেডিসন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য গত ২রা আগস্ট অনুষ্ঠিত এসোসিয়েশনের নির্বাচনে “সীমাহীন  অনিয়ম, পক্ষপাতিত্ব ও সাংবিধানিক অসঙ্গতি প্রমাণিত হওয়ায়” এই পুনর্নির্বাচনের আয়োজন করা হয়।
বিগত ১২ সেপ্টেম্বর, ৭ই অক্টোবর ও ২০শে অক্টোবর তারিখে অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের জরুরী সাধারন সভা ও প্রতিটি কার্যকরী কমিটির সভা সর্বসম্মতিক্রমে ২রা আগস্টের ‘ত্রুটিপূর্ন নির্বাচন’কে প্রত্যাখ্যান করে এবং সংবিধান সমুন্নত রেখে পুনর্নির্বাচনের জোর দাবি জানায়।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির চেয়ারপারসন ও এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ইকবাল হোসাইন। সভাটি পরিচালনা করেন সম্পাদক আহবাব মিয়া ও ব্যারিস্টার শাহ মিসবাহুর রহমান।

Manual7 Ad Code

সভায় অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামাল উদ্দিন মকদ্দুস, কাউন্সিলর ব্যারিস্টার নাজির আহমদ, ক্রয়ডনের কাউন্সিলর ও সাবেক মেয়র হুমায়ুন কবির, মিঠু চৌধুরী, আজিজুর রহমান, আব্দুল মালিক কুটি, বাংলাদেশ থেকে আগত অতিথি আব্দুস সামাদ নজরুল, প্রাক্তন চেয়ারম্যান নুরুল আমীন, আব্দুল মালিক কুটি, কামরুজ্জামান চৌধুরী, ইমরান চৌধুরী, খালেদ কামালী, সৈয়দ জিল্লুল হক, মুস্তাফিজ খান, ইসবা উদ্দিন, আলা উদ্দিন আহমদ মুক্তা, আব্দুর রব, আব্দুল আজিজ, জাহাঙ্গীর আলম পাভেল, সবুজ মিয়া, আবুল মনসুর রুমেল, সৈয়দ রফিকুল হক, রাজীব আহমদ খান, আলী প্রমুখ।
সভার দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনের প্রধান জামাল উদ্দিন মকদ্দছ বক্তব্য রাখেন। ওপর ২ নির্বাচন কমিশনার এডভোকেট শামসুল হক চৌধুরী ও মাহবুব হোসাইন বিভিন্ন পদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

Manual3 Ad Code

আলহাজ্ব রফিক মিয়া চেয়ারপার্সন সভাপতি, আহবাব মিয়াকে সিনিয়র সহ সভাপতি, সানাওর আলী কয়েসকে সাধারণ সম্পাদক এবং শামীম আহমদকে ট্রেজারার করে ২০২১-২৩ সালের জন্য ৮৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়।
সংগঠনের নব নির্বাচিত চেয়ারপার্সন আলহাজ্ব রফিক মিয়া জরুরী প্রয়োজনে বাংলাদেশে থাকায় ভিডিও কলের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের কমিটির কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন। নব নির্বাচিত সাধারণ সম্পাদক সানাওর আলী কয়েস ও ট্রেজারার শামীম আহমদ তাদেরকে নির্বাচিত করায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code