প্রিন্সিপাল মাওলানা তহুর উদ্দিন আর নেই

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

লন্ডন ডেস্কঃ 

পূর্ব লন্ডনের ফোর্ড স্কোয়ার এশায়াতুল ইসলাম মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং এশায়াতুল ইসলাম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তহুর উদ্দিন ইহজগৎ ছেড়ে চলে গেছেন। ১২ নভেম্বর শুক্রবার ব্রিটেনের স্থানীয় সময় দুপুরে বার্মিংহামে নিজ বাসভবনে তার ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বিশ্বনাথ উপজেলার বরুনি গ্রাম নিবাসী মাওলানা তহুর উদ্দিন ছিলেন মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জি হুজুর (র.)-এর ছাত্র। ঢাকার লালবাগ জামেয়া কুরআনিয়া থেকে তিনি দাওরায়ে হাদিস সম্পন্ন করেছিলেন। তিনি ব্রিটেনে “বড়ো হুজুর” হিসেবে পরিচিত ছিলেন। তিনি যুক্তরাজ্য বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেন।

Manual4 Ad Code

উল্লেখ্য, তার সহধর্মিণী, হামিদা বেগম গত সেপ্টেম্বরে ইন্তেকাল করেন।

Manual6 Ad Code

*যুক্তরাজ্য খেলাফত মজলিসের নেতৃবৃন্দের শোক*

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, বৃটেনের প্রবীণ শীর্ষ আলেমে দ্বীন, দারুল উলুম ফোর্ডস্কয়ার মাদ্রাসার লন্ডন এর প্রিন্সিপাল হযরত শায়খ মাওলানা তহুর উদ্দীন এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

এক শোক বার্তায় সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি, জামেয়া ইসলামিয়া বার্মিংহাম এর প্রিন্সিপাল শায়খুল হাদীস মাওলানা রেজাউল হক ও সেক্রেটারী মুফতি ছালেহ আহমদ বলেন, হযরত মাওলানা শায়খ তহুর উদ্দিন রহ. ইন্তেকালে আমরা একজন অভিভাবককে হারালাম। দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসার সহ উম্মাহের কল্যানে তিনি আমৃত্যু কাজ করে গেছেন। তার সকল অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। আমরা দোয়া করি মহান আল্লাহ তায়ালা তার জীবনের সব নেক আমলকে কবুল করে তাকে জান্নাতে উচ্চ মাক্বাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code