বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘বাংলাদেশ উত্তরণ’ মঞ্চায়িত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

বিনোদন ডেস্কঃ বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাভারে দেশাত্মবোধক নাটিকা ‘বাংলাদেশ উত্তরণ’ মঞ্চায়িত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঘাষফড়িং লিটল থিয়েটারের নিজস্ব মঞ্চে নাটিকাটি মঞ্চায়ন হয়। ঘাসফড়িং লিটল থিয়েটারের মৌলিক গল্পের উপর এ নাটিকাটি নির্মিত হয়।

Manual3 Ad Code

ঘাসফড়িং লিটল থিয়েটারের প্রতিষ্ঠাতা পরিচালক পারভীন ইসলাম বলেন,  ‘বাংলাদেশ উত্তরণ’ নাটিকাটি ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের পটভূমি নিয়ে নির্মিত। প্রথম শো থেকেই আমরা মানুষের কাছ থেকে ভাল সাড়া পেয়েছি। নাটিকাটি দীর্ঘদিনের গবেষণা ও কষ্টের ফসল।

Manual5 Ad Code

সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক বলেন, আমরা সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে থিয়েটার চর্চা করে চলেছি। বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে আজকের এই নাটিকাটি মঞ্চায়ন করলাম।

নাটিকাটির আবহ সঙ্গীত ও নাট্য নির্দেশনা দিয়েছেন শিশির রোয়েদাদ। কণ্ঠ দিয়েছেন রাজন দেব, শিশির রোয়েদাদ, সাঁঝমান নন্দ ও রুদ্রতুল রানার। নাটিকাটির সার্বিক সহযোগিতায় ছিলেন ঝুমা রায়।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code