বিজয় দিবস উপলক্ষে খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার আলোচনা সভা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

লন্ডন ডেস্কঃ 

বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও যুক্তরাজ্য শাখার সেক্রেটারি মুফতি ছালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত বিজয় দিবসের সভায় বাংলাদেশ থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও কমিউনিটি ব্যক্তিত্ব ডক্টর এম এ আজিজ, বিশিষ্ট শিক্ষাবিদ মাষ্টার আলহাজ্ব আমির উদ্দিন।
অন্যান্যের মাঝে বক্তব্য বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, সহ সেক্রেটারী মাওলানা শায়খ নাজিম উদ্দিন, কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব নূর বক্স, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে’র সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ নাঈম আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন, সহ সভাপতি হাফিজ শহীর উদ্দিন, সহ সভাপতি মাওলানা মহিউদ্দিন, সেক্রেটারী মাওলানা মুহাম্মদ আল আমিন, সহ সেক্রেটারি হাফিজ মাওলানা নোমান হামিদী, মাওলানা সৈয়দ হোসাইন আহমদ, আলহাজ্ব বদরুল ইসলাম প্রমূখ।
প্রথম অতিথির বক্তব্যে সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেন, আজ আমরা প্রিয় জন্মভূমি বাংলাদেশ এর স্বাধীনতার  ৫০ বছর পূর্তি উদযাপন করছি। স্বাধীনতার ৫০ বছরেও দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত সুফল ভোগ করতে পারছেনা। এখনো জুলুম-নির্যাতন ও শোষণ বন্ধ হয়নি। আজও ইনসাফভিত্তিক বিচার ব্যাবস্থা গড়ে উঠেনি। প্রকৃত স্বাধীনতা পেতে হলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার কোনো বিকল্প নেই। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক সহ জেলখানায় বন্দী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ আলেম উলামা ও ছাত্রদের মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
পরিশেষে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code