প্রতিবেদনে বলা, দ্রুত ছড়িয়ে পড়া ওমিক্রন ধরনের কারণে ইসরায়েলে যেন আরেকটি ঢেউ না দেখা দেয় সেজন্য এই পদক্ষেপ নিলো সেখানকার সরকার।
Manual7 Ad Code
মহামারি বিশেষজ্ঞরা ৬০ বছরের বেশি বয়সী মানুষ ও স্বাস্থ্যকর্মীদের টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ করেছেন বলে জানা গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনাকে স্বাগত জানিয়ে কর্মকর্তাদের এ ব্যাপারে প্রস্তুতি শুরুর নির্দেশনা দিয়েছেন।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) ইসরায়েলে প্রথমবারের মতো করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত এক রোগীর মৃত্যুর পর চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনার কথা জানালো কর্তৃপক্ষ।
Manual4 Ad Code
