আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের ছয় পদক জয়

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ 

Manual8 Ad Code

১৮তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও-২১)-এ বাংলাদেশ দলের ৬ জন সদস্য ২টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। সোমবার বিকালে দুবাইয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ ফলাফল ঘোষণা করা হয়।

বিগত ৩ বছরের মতো এবারও ছয় সদস্যের বাংলাদেশ দলের সবাই পদক জয়ের এ গৌরব অর্জন করেছে। এ বছর রৌপ্য পদক অর্জন করেছে বরিশাল ক্যাডেট কলেজের এসএসসি পরীক্ষার্থী মুহতাসিন আল ক্বাফি ও খুলনা জিলা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী এস এম আবদুল ফাত্তাহ। ব্রোঞ্জ পদক অর্জন করেছে খুলনা জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী স্বাধীন রায় সানি, একই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী কাজী নাদিদ হোসেন, ময়মনসিংহ জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী অম্লান দে অভীক এবং আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আবদুর রহমান।

Manual7 Ad Code

বাংলাদেশ দলের দলনেতা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক ফারসীম মান্নান মোহাম্মদী জানিয়েছেন, এবারের অলিম্পিয়াড সাংঘাতিক চ্যালেঞ্জের মধ্যে ৩৬৫ জন ছাত্রছাত্রী নিয়ে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে থেকে এরকম অলিম্পিয়াডে অংশ নেওয়া ও সবকিছু ঠিকমতো ম্যানেজ করা আমাদের জন্যও ভীষণ চ্যালেঞ্জিং ছিল। কারণ ৩টি ভিন্ন স্থান থেকে অলিম্পিয়াডটি সমন্বয় করা, পরীক্ষা পর্বের পর ১ ঘণ্টার মধ্যে সব খাতা স্ক্যান করে দুবাইতে পাঠানো, সেজন্য আলাদা আইটি সেটাপ তৈরি করা, ব্যবহারিক পরীক্ষার সব ইক্যুইপমেন্ট একসঙ্গে করে নতুন একটি ল্যাবরেটরি সেটাপ তৈরি করা এরকম নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে। কিন্তু আমরা সফলভাবে সেটি করতে পেরেছি। এজন্য বাংলাদেশ দলের অংশগ্রহণকারী, তাদের অভিভাবক, পৃষ্ঠপোষক, টিম লিডার, অবজারভার ও সুপারভাইজারদের জানাই ধন্যবাদ।

Manual8 Ad Code

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ জানান, বাংলাদেশের এমন সাফল্যে আমরা পৃষ্ঠপোষক হিসাবে গর্বিত।

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশ দল ষষ্ঠবারের মতো অংশ নিয়েছে। ৭০ দেশের শিক্ষার্থীদের সঙ্গে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের ওপর প্রতিযোগিতা করে এ গৌরব অর্জন করে বাংলাদেশের শিক্ষার্থীরা। গত ১২ ডিসেম্বর শুরু হওয়া এ অলিম্পিয়াডে শিক্ষার্থীরা দেশে বসেই এমসিকিউ, থিওরি ও ব্যবহারিক অংশের পরীক্ষা দেয়। উল্লেখ্য, এর আগে পাঁচ বছরে বাংলাদেশ দল ১০টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জ পদক অর্জন করেছিল।

Manual3 Ad Code

প্রতি বছরই আইজেএসও-তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ৬ সদস্যের পূর্ণাঙ্গ বাংলাদেশ দল গঠন করার উদ্দেশ্যে আয়োজন করা হয় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)। ২০১৫ সাল থেকে দেশে নিয়মিত এটি আয়োজিত হয়ে আসছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code