অ্যাপলের মিক্সড রিয়েলিটি হেডসেটে যা থাকবে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: অ্যাপলের মিক্সড রিয়েলিটি হেডসেট বাজারে আসার গুঞ্জন চলছে কয়েক মাস ধরেই। সম্প্রতি ব্লুমাবার্গের বরাতে মার্ক গুরম্যান জানান, সেই হেডসেটে থাকতে পারে অ্যাপলের ফ্ল্যাগশিপ প্রসেসর এম২। গুরম্যান জানান, অ্যাপলের এই ডিভাইসটি দিয়েই অগমেন্টেড রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটির কাজ করা যাবে। এদিকে সাপ্লাই চেইন বিশেষজ্ঞ মিং-চি কুয়োর অতীতের বক্তব্যেও দেখা গিয়েছিল অ্যাপলের হেডসেটে এম১ চিপের ক্ষমতাসম্পন্ন একটা প্রসেসর ব্যবহার করা হবে। আর ডাটা পরিচালনার জন্য ডিভাইসের সেন্সরে একটি কম ক্ষমতার প্রসেসর বসানো থাকবে। গুরম্যান অবশ্য এই সেকেন্ডারি চিপের কথা উল্লেখ করেননি। অপরদিকে দ্য ইনফরমেশন জানিয়েছিল হেডসেটটিতে একাধিক চিপ থাকতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code