নর্থাম্পটন বাংলাদেশী এসোসিয়েশন বিজয় দিবস পালন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

লন্ডন ডেস্কঃ 

নানা আয়োজনের মধ্য দিয়ে নর্থাম্পটন বাংলাদেশী এসোসিয়েশন শনিবারে এনবি সেন্টার মহান বিজয় দিবস উদযাপন করেছে। দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে নর্থাম্পটন বাংলায় স্কুলের ছাত্রছাত্রীরা বাংলাদেশ জাতীয় সংগীত পরিবেশন করেন। মহান বিজয় দিবসের অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, খেলাধুলা, চিত্রাংকন কবিতা আবৃত্তি ও সাধারন জ্ঞান প্রতিযোগিতা। ভিডিও প্রজেক্টরের মাধ্যমে মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র অনুষ্ঠানে দেখানো হয়। কভিডের কারনে  অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি বার্মিংহাম ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার স্বর্ণালী চন্দ। তবে তিনি এক ভিডিও বার্তায় সবাইকে অভিনন্দন জানান।

Manual4 Ad Code

নর্থাম্পটন বাংলাদেশী অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আকিক মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী সলিসিটর জাবির মিয়ার পরিচালনায় বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনায় অংশ নেন এনবিএ র ভাইস প্রেসিডেন্ট ইকবাল খান, আবদুল রকিব, কাউন্সিল এনামুল হক, এম এ রউফ, ফিরোজ মিয়া সহ আর অনেকেই। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এনবিআর চেয়ারম্যান আকিক মিয়া, ভাইস চেয়ারম্যান ইকবাল খান, ট্রেজারার প্যারিস কাউন্সিলর সৈয়দ মামুন আলী, কাউন্সিলর ইমরান চৌধুরী, কাউন্সিলর এনামুল হক ও তুরন মিয়া, মতল্লি মখন খান।
অনুষ্ঠানে কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code