ফ্রান্স-ব্রিটেনে রেকর্ড শনাক্ত, ইউরোপে করোনার প্রকোপ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ শীত ও করোনার নতুন ধরন ওমিক্রনের আবির্ভাবে ইউরোপে ভাইরাসটির সংক্রমণ বৃদ্ধি নিয়ে বিশেষজ্ঞদের ধারণাই বাস্তবে রূপ নিচ্ছে। মহাদেশটির বেশ কয়েকটি রাষ্ট্রে প্রতিদিনই সংক্রমণের নতুন নতুন রেকর্ড গড়ছে করোনা। যুক্তরাজ্য, ইতালি, গ্রিস, ফ্রান্স এবং পর্তুগালে আক্রান্তের হার ক্রমশ ঊর্ধ্বমুখী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

Manual6 Ad Code

ফ্রান্সে করোনা মহামারির শুরুর পর মঙ্গলবার একদিনে রেকর্ড ১ লাখ ৭৯ হাজার ৮০৭ জন শনাক্ত হয়েছেন। এর আগে শনিবার একদিনে শনাক্ত হন ১ লাখ ৪ হাজার ৬১১ জন।

Manual5 Ad Code

যুক্তরাজ্যেও থামছে না করোনার প্রকোপ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনার শনাক্ত হয়েছে ১ লাখ ২৯ হাজার ৪৭১ জনের মধ্যে।

Manual6 Ad Code

সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে পর্তুগাল, স্পেন, সাইপ্রাস, ইতালি, গ্রিস ও জার্মানিতে। এসব রাষ্ট্রে ভ্যাকসিনের দুই ডোজ নেওয়া মানুষও নতুন করে ওমিক্রনে আক্রান্ত হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code