চট্টগ্রাম বিশ্ববিদ‍্যালয় মাষ্টার্স এলামনাই এসেসিয়েশানের ইফতার মাহফিল এবং নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৭ মাস আগে

Manual1 Ad Code

কাজী লিটন, আটলান্টিক সিটি : গত ৮ মার্চ রোববার আটলান্টিক সিটিস্থ বাংলাদেশ প্রেস ক্লাবের অফিস কক্ষে অধিকাংশ সদস‍্যের উপস্থিতি তে চট্টগ্রাম বিশ্ববিদ‍্যালয় মাষ্টার্স এলামনাই এসেসিয়েশান, নিউজার্সীর ইফতার মাহফিল এবং নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর উপলক্ষে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়।বিদায়ী সভাপতি মোহাম্মদ আকবর হোসেনের সূচনা বক্তব‍্যের পরে বিদায়ী সাধারন সম্পাদক মির হোসেন বিগত কমিটির বিভিন্ন কার্যকলাপের আয় ব‍্যয়ের হিসাব প্রদান শেষে উদ্ধৃত্ব অর্থ নব নির্বাচিত কমিটির সভাপতি জাহাংগীর হোসেন ভুইয়া, সাঃ সম্পাদক কাজী লিটন এবং অর্থ সম্পাদক সজল চক্রবর্তীর নিকট হস্তান্তর করেন। দ্বিতীয় পর্বে নব নির্বাচিত সভাপতি জাহাংগীর ভুইয়ার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কাজী লিটনের পরিচালনায় পূর্নাংগ কমিটি গঠন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সামার বনভোজন নিয়ে সদস‍্যদের সাথে মতবিনিময় করা হয়।

Manual6 Ad Code

সকলের সম্মতিতে পরবর্তী সভায় সবকিছু চুড়ান্ত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। পরিশেষে সভাপতি জাহাংগীর ভুইয়া সকল সদস‍্যকে ইফতার মাহফিল ও সভায় অংশগ্রহন করার জন‍্য ধন‍্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।উল্লেখ‍্য সাউথ জার্সীতে বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ‍্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে মাষ্টার্স সম্পন্ন করা ছাত্র ছাত্রী দের সমন্বয়ে পারিবারিক বন্ধন কে আরও সুদৃঢ় করার লক্ষে ২০২১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ‍্যালয় মাষ্টার্স এলামনাই এসোসিয়েশন অব নিউজার্সী গঠন করা হয়।সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাঃ সম্পাদক যথাক্রমে মোহাম্মদ আকবর হোসেন ও মীর হোসেন হেভেনের নেতৃত্বে প্রতিবছর পারিবারিক মিলন মেলা ও বনভোজনের আয়োজন করা হয়েছে যা সর্বমহলে প্রশংশিত হয়েছে।ভবিষ‍্যতেও এ ধরনের কার্যক্রম পরিচালিত করার দৃঢ় প্রত‍্যয় নিয়ে নতুন কমিটির পথচলা শুরু হচ্ছে।

Manual7 Ad Code

Manual2 Ad Code

বর্তমানে এই সংগঠনের সদস‍্যদের মধ‍্যে উল্লেখযোগ‍্য হচ্ছেন সর্বজনাব আবদুর রফিক, বিশ্বনাথ চৌধুরী, জাহাংগীর হোসেন ভূইয়া, কান্চন বল, মোহাম্মেদ নিজাম উদ্দীন, আবদুর রহিম, ইকবাল হোসেন, মিজানুর রহমান, মোহাম্মদ হামিদ, শহীদ খান, মুসা খান, ফারুক তালুকদার, আকবর হোসেইন, ইশরাত জাহান, কাজী লিটন, নারগিস আক্তার লিপি, পুলক দাস, মমিনুল হক মামুন, সজল চক্রবর্তী, শিরিন আক্তার, এবিএম শহীদুল্লাহ, মীর হোসেন, মেহেদী হাসান তমাল এবং মাহমুদ শাহ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code