সাড়ে ৩ হাজার বছরের মমির রহস্য উন্মোচিত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ প্রযুক্তির কল্যাণে সাড়ে তিন হাজার বছর পুরনো মিসরীয় ফারাও রাজা প্রথম আমেনহোতেপের মমি রহস্য উন্মোচিত হলো। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনবিসি নিউজ।

প্রতিবেদনে বলা হয়, প্রাচীন কাপড় ও নানা অলংকারে মোড়ানো মমিটিকে পুরোপুরি অক্ষুণ্ণ রেখে থ্রিডি কম্পিউটেড টোমোগ্রাফির (সিটি) মাধ্যমে এটির শারীরবৃত্তীয় রহস্য উন্মোচন করা হয়েছে।

মিসরের কায়রো বিশ্ববিদ্যালয়ের রেডিওলজির অধ্যাপক সাহার সালিম এই রহস্য উন্মোচন করেছেন। সিটি স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে যে ফলাফল পাওয়া গেছে, তা অভূতপূর্ব এবং আকর্ষণীয় বলে জানিয়েছেন অধ্যাপক সালিম।

Manual8 Ad Code

তিনি জানান, গবেষণায় প্রাপ্ত ফল অনুযায়ী আমেনহোতেপ মারা যাওয়ার সময় তার বয়স ছিল প্রায় ৩৫ বছর। তিনি আনুমানিক ১৬৯ সেমি লম্বা ছিলেন, তার খতনা করানো ছিল এবং তার দাঁত ছিল খুবই সুন্দর।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, শরীরে সবসময় তিনি ৩০টি তাবিজ, সোনার পুঁতিসহ একটি স্বর্ণের কোমরবন্ধ পরতেন। শারীরিকভাবে আমেনহোতেপকে তার বাবার সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে মনে হয়েছে। তার সরু চিবুক, ছোট সরু নাক, কোঁকড়ানো চুল এবং দাঁত হালকাভাবে ওপরের দিকে ছিলো।

Manual4 Ad Code

আমেনহোতেপ প্রথম ছিলেন ১৮তম রাজবংশের দ্বিতীয় রাজা। তার বাবার নাম আহমোস প্রথম। বাবার মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন তিনি। প্রায় ২১ বছর মিসর শাসন করেছিলেন আমেনহোতেপ। তার নামের অর্থ ‘আমুন (দেবতা) সন্তুষ্ট’।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code