ইসরায়েলের ধর্মীয় উৎসবে পদদলন, নিহত অন্তত ৪৫

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক:

পশ্চীম তীরে ইসরায়েল অধ্যুষিত এলাকার একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে বহু মানুষ হতাহত হয়েছে এবং এখন পর্যন্ত ৪৫ জনের প্রাণহানি খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত দেশটির ন্যাশনাল এমারজেন্সি সার্ভিস।

Manual7 Ad Code

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যাত, ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। জরুরি সেবা কর্মীরা উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনাকে বড় বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন।

জানা যায়, পশ্চিম তীরে মেরন পর্বতের পাদদেশে থাকা বি’ওমের নামের এই ধর্মীয় উৎসবটি অনুষ্ঠিত হয়। করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে পালিত হওয়া এই উৎসবটি হচ্ছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকা সত্ত্বেও এটি অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনায় ৪৫ জনের অবস্থা সংকটাপন্ন। টুইটারে এক বার্তায় জরুরি সেবা বিভাগ বলছে, আহতদের উদ্ধার করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Manual1 Ad Code

বিবিসি জানায়, জরুরি সেবা বিভাগের মতে উৎসবস্থলে কোন স্থাপনা ভেঙ্গে এই ঘটনা ঘটেছে। কিন্তু পরবর্তীতে জানা গেছে, অতিরিক্ত ভিড়ের কারণে সেখানে পদদলিত হবার ঘটনা ঘটেছে।

উৎসবে অংশগ্রহণকারী কিছু মানুষ পা পিছলে পড়ে যাবার মাধ্যমে ঘটনার সূত্রপাত হয়। এরপর তাদের উপর আরো অনেকে এসে পড়ে বলে দাবি ইসরায়েলি পুলিশের।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, এই ঘটনা মুহূর্তের মধ্যে ঘটে যায়। মানুষজন একজন আরেকজনের উপর এসে পড়ে যায়। এটা ছিল একটা বিপর্যয়।

Manual1 Ad Code

প্রতি বছর অর্থোডক্স ইহুদিরা মেরন পর্বতের পাদদেশে থাকা বি’ওমের নামের এই ধর্মীয় উৎসবে অংশ নেয়। আগুন জ্বালানো, প্রার্থনা করা এবং নাচের মধ্যদিয়ে এই ধর্মীয় উৎসবটি পালন করে অর্থোডক্স ইহুদিরা।

করোনাভাইরাসেরব কারণে গত বছর এই উৎসব পালন হয়নি। এবার সংক্রমণ কমায় এর আয়োজন করা হয়েছে। যাতে অংশ নিতে বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রায় এক লাখ মানুষ জড়ো হয়েছে। এছাড়া শুক্রবারে আরও মানুষের অংশ নেবার কথা ছিল।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code