ইউক্রেন বিমান বিধ্বস্ত, ক্ষতিপূরণ দেবে ইরান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ইরানের রেভ্যুলুশনারি গার্ডের হাতে ভূপাতিত ইউত্রেনের যাত্রীবাহী বিমানের নিহত ১৭৬ আরোহীর প্রত্যেকের পরিবারকে দেড় লাখ ডলার করে ক্ষতিপূরণ দেবে দেশটি। এর আগে ইউক্রেন বিমান ভূপাতিতের ঘটনায় ক্ষতিপূরণ এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার আহ্বান জানায়। তেহরান থেকে উড্ডয়নের পর পরই ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানটিতে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। প্রথমদিকে দায় অস্বীকার করলেও পরে ইরান স্বীকার করে যে, ইউআইএ-এর ফ্লাইটটি অনিচ্ছাকৃতভাবে ভূপাতিত করেছে দেশটির সামরিক বাহিনীর সদস্যরা। এ ঘটনায় নিহতদের মধ্যে ইরানের ৮২ জন, কানাডার ৬৩ জন, ইউক্রেনের ১১ জন নাগরিক ছাড়াও ৯ জন ক্রু, আফগানিস্তানের ৪ জন, যুক্তরাজ্যের চার জন এবং জার্মানির তিন জন নাগরিক ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code