পুতিন আইসোলেশনে, বাতিল তাজিকিস্তান সফর

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে সংক্রণের পর দেহরক্ষী অসুস্থ হয়ে পড়ায় আইসোলেশনে চলে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী সপ্তাহে তার নির্ধারিত তাজিকিস্তান সফরও বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার ক্রেমলিনের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

আফগানিস্তানে সৃষ্ট সঙ্কটকে সামনে রেখে আঞ্চলিক সহযোগিতার বিষয়ক জোট সিএসটিও ও এসসিও এর উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল তাজিকিস্তানে। সফর বাতিল হওয়ার বিষয়টি তাজিকিস্তানের প্রেসিডেন্টকে কল করে জানিয়েছেন পুতিন। তিনি ভার্চুয়ালি বৈঠকে অংশ নেবেন।

Manual7 Ad Code

উল্লেখ্য, পুতিন রাশিয়ার উদ্ভাবিত করোনা টিকার দুই ডোজ নিয়েছেন। তারপরও সতর্কতাবশত তিনি আইসোলেশনে গেছেন।

Manual4 Ad Code

সূত্র: রয়টার্স।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code