২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৩৫

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ জন। তবে এই সময়ে কারও মৃত্যু হয়নি।

Manual4 Ad Code

মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

Manual5 Ad Code

চট্টগ্রামে ১১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২ দশমিক ৯৭ শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে ৩৩ জন মহানগরের এবং দুজন লোহাগাড়া ও পটিয়া উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৭১৬ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ৩৩৩ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩৮৩ জন।

Manual3 Ad Code

চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ৩৩২ জন। এর মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code