সিলেট বিভাগের ৭৫ ইউপিতে নির্বাচন আজ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ সিলেট বিভাগের ৭৫টি ইউপিতে পঞ্চম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার। সকাল ৮টা থেকে বিরামহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

Manual2 Ad Code

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদির জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ করতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার সদস্য, স্ট্রাইকিং ফোর্স সদস্য দায়িত্ব পালন করবেন। ভোটগ্রহণ শুরু হওয়ার আগে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছানো হবে বলেও জানান তিনি।

নির্বাচন কমিশনের ওয়েব সাইট থেকে জানা গেছে, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী বা স্ট্রাইকিং ফোর্স নির্বাচনের পরের দিনসহ মোট চারদিন দায়িত্ব পালন করবেন। এছাড়া, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে নির্বাচনী বিরোধ সংক্রান্ত দরখাস্ত, আপিল গ্রহণ ও শুনানী নিষ্পত্তি কল্পে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
আজ বুধবার সিলেট বিভাগের জকিগঞ্জ উপজেলার বারহাল, বীরশ্রী, কাজলসার, খলাছড়া, জকিগঞ্জ, সুলতানপুর, বারঠাকুরী, কসকনকপুর ও মানিকপুর ইউপি এবং কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ, লক্ষ্মীপ্রসাদ পশ্চিম, দিঘীরপার, সাতবাঁক, বড়চতুল, কানাইঘাট, দক্ষিণ বাণীগ্রাম, ঝিংগাবাড়ী ও রাজাগঞ্জ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এছাড়া, সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আটগাঁও, হবিবপুর, বাহাড়া এবং শাল্লা ইউপি, জামালগঞ্জ উপজেলার বেহেলী, সাচনাবাজার, ভীমখালী ও ফেনারবাঁক ইউপি, ধর্মপাশা উপজেলার সেলবরষ, পাইকুরহাটি, সুখাইড় রাজাপুর, মধ্যনগর, চামরদানী, বংশীকুন্ড উত্তর, বংশীকুন্ড দক্ষিণ, সুখাইড় রাজাপুর দক্ষিণ, ধর্মপাশা ও জয়শ্রী ইউপিতে নির্বাচন হচ্ছে আজ। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর, পতনউষার, মুন্সিবাজার, শমশেরনগর, কমলগঞ্জ, আলীনগর, আদমপুর, মাধবপুর ও ইসলামপুর ইউপি, শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর, ভূনবীর, শ্রীমঙ্গল, সিন্দুরখান, কালাপুর, আশিদ্রোণ, রাজঘাট, কালীঘাট ও সাতগাঁও ইউপি এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর, আহম্মদাবাদ, দেওরগাছ, পাইকপাড়া, শানখলা, চুনারুঘাট, উবাহাটা, সাটিয়াজুরী, রানীগাঁও ও মিরাশি ইউপি, মাধবপুর উপজেলার ধর্মঘর, চৌমুহনী মোহাম্মদ, বহরা, আন্দিউড়া, শাহজাহানপুর, জগদীশপুর, বুল্লা, নোয়াপাড়া, ছাতিয়াইন, বাঘাসুরা এবং আদাঐর ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আজ।

পঞ্চম ধাপে সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে ভোট উৎসব আজ বুধবার। গতকাল মঙ্গলবার নির্বাচনী সকল সরঞ্জাম পৌঁছে ভোট কেন্দ্রগুলোতে। তবে, ব্যালট পেপার আজ ভোরে সকল সেন্টারে পৌঁছবে। শেষ পর্যন্ত সহিসংতা ছাড়া ভোট উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক আকারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনে পুলিশ, র‌্যাব, বিজিবি, গোয়েন্দা, আনসার সদস্যসহ প্রায় এক হাজারেরও বেশী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। ভোট উৎসবে কেউ যাতে ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্ট্রাইকিং ফোর্স, পুলিশের মোবাইল টিম সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছেন। প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে।

উপজেলা নির্বাচন অফিস ৯টি ইউপির মাঝে ১১টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। সে গুলোতে যেকোন পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত প্রস্তুতি নিয়েও রেখেছে প্রশাসন। নির্বাচনের সার্বিক পরিস্থিতি মনিটরিং করার লক্ষ্যে উপজেলা পরিষদে মনিটরিং সেল গঠন করা হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জকিগঞ্জের বারহাল ইউপিতে পুরুষ-মহিলা মিলিয়ে মোট ২৩ হাজার ৩৫৬জন ভোটার। বিরশ্রী ইউনিয়নে মোট ১৭ হাজার ৬১৮জন ভোটার রয়েছেন। এ ইউপিতে মাত্র দুই চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।

কাজলসার ইউপিতে মোট ১৮ হাজার ৭৭৬জন ভোটার রয়েছেন। এ ইউপিতে মোট ৯ জন চেয়ারম্যান প্রার্থী। খলাছড়া ইউপিতে মোট ১৪ হাজার ২৪৪ জন ভোটার। খলাছড়া ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান প্রার্থী। জকিগঞ্জ সদর ইউপিতে ভোট সব ইউনিয়নের চাইতে কম। পুরুষ-মহিলা মিলিয়ে মোট ১০ হাজার ৯২৫জন ভোটার।

সুলতানপুর ইউপিতে মোট ১৮ হাজার ৫১৮ জন ভোটার। বারঠাকুরী ইউপিতে মোট ১৫ হাজার ৮৪৯ জন ভোটার। কসকনকপুর ইউপিতে মোট ১৪ হাজার ৫৫০জন ভোটার। মানিকপুর ইউপিতে মোট ২১ হাজার ৭২৮ জন ভোটার। তাছাড়াও উপজেলার ৯ ইউপিতে সাধারণ সদস্য পদে ৩৫১ ও সংরক্ষিত সদস্য পদে মোট ৯৭ জন নারী প্রার্থী ভোটযুদ্ধে রয়েছেন। দিন গড়িয়ে সন্ধ্যা হলেই জানা যাবে কারা হাসছেন বিজয়ের হাসি।

Manual4 Ad Code

উপজেলা নির্বাচন কর্মকর্তা শাদমান সাকীব জানিয়েছেন, ৯টি ইউপিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে ভোট গ্রহণ করতে ব্যাপক প্রস্তুতি রয়েছে। কাউকে প্রভাব বিস্তারের সুযোগ দেয়া হবে না। যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। ব্যালট পেপার সকালে ভোট কেন্দ্রে পাঠানো হবে।

Manual6 Ad Code

জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানিয়েছেন, উৎসবমুখর পরিবেশে ৯টি ইউপিতে ভোটগ্রহণ শেষ করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য দায়িত্ব পালন করবেন। তাছাড়াও যেকোন নাশকতা ও অরাজকতা ঠেকাতে যথেষ্ট প্রস্তুতি রয়েছে। ভোট কেন্দ্রে কেউ প্রভাব বিস্তার করার সুযোগ নেই। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

৫ম ধাপে সিলেটের কানাইঘাট উপজেলায় ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে । নির্বাচন কর্মকর্তা তপন চন্দ্র শীল জানান, নির্দেশনা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনী এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। গতকাল মঙ্গলবার প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে।

নির্বাচনী এলাকায় গতকাল মঙ্গলবার রাত ১২টা থেকে আজ বুধবার রাত ১২টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া, গতকাল থেকে আজ ভোটের দিন রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক, পিকআপ, লঞ্চ, স্পিডবোর্ড এবং ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে, জরুরি সেবাসহ অন্যান্য পরিবহন চলাচল করতে পারবে।

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জী জানান, কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচনের দিন ৫ জন নির্বাহী ও ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সার্বক্ষণিক মাঠে নিয়োজিত থাকবেন।

Manual6 Ad Code

উল্লেখ্য, উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০১ জন, সাধারণ সদস্য পদে ৪২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নে ৮২ টি ভোট কেন্দ্রের ৩৫৪টি বুথে ১ লাখ ৬৮ হাজার ৪৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code