যেভাবে হত্যাচেষ্টা থেকে বাঁচলেন হাইতির প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ হাইতির স্বাধীনতা দিবস উদযাপনের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এরিয়েল হেনরিকে হত্যার চেষ্টা চালিয়েছে বন্দুকধারীরা। কর্মকর্তারা জানিয়েছেন, গত শনিবার উত্তরাঞ্চলীয় শহর গোনাইভসের এক চার্চে এই ঘটনা ঘটে।

অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, তীব্র গুলির মধ্যে দ্রুত গাড়িতে ওঠার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। গত বছরের জুলাইতে প্রেসিডেন্ট জোভেনেল মোইসিকে খুনের পর থেকেই হাইতির নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি দেশটির ক্ষমতাধর অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান জোরাল করার প্রতিশ্রুতি দিয়েছেন। এসব চক্র অপহরণ এবং দেশের গ্যাস বিতরণের বড় অংশ দখল করে নেওয়ার পর এই প্রতিশ্রুতি দেন তিনি। গ্যাস বিতরণের বড় অংশ দখল হয়ে যাওয়ায় হাইতিতে দেখা দেয় তীব্র জ্বালানি সংকট।

Manual3 Ad Code

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এরিয়েল হেনরিকে হত্যাচেষ্টার নেপথ্যে রয়েছে ‘দস্যু ও সন্ত্রাসীরা’। সন্দেহভাজনদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কার্যালয় আরো জানিয়েছে, হামলাকারীরা বহরের ওপর হামলা চালাতে দেওয়ালের পিছনে লুকিয়ে ছিল। তারা চার্চ ঘিরে ফেলে বিশপকে হুমকি দেয়।

Manual1 Ad Code

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র ব্যক্তিদের মধ্যে গুলি বিনিময়ে একজন নিহত এবং অপর দুই জন আহত হয়েছেন। প্রেসিডেন্ট জোভেনেই মোইসি খুন হওয়ার দুই সপ্তাহ পর হাইতির প্রধানমন্ত্রী হন এরিয়েল হেনরি। তার নেতৃত্বাধীন ভঙ্গুর প্রশাসনের জন্য এই হত্যাচেষ্টা আরেকটি বড় ধরনের বিপর্যয়। রয়টার্স

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code