প্রকল্পের পরামর্শকদের জবাবদিহির আওতার আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ উন্নয়ন প্রকল্পে নানা অনিয়ম বা ভুল হলে প্রকল্প সংশ্লিষ্টদের জবাবদিহি করতে হলেও পরামর্শকদের ভুল, গাফিলতির বিষয়গুলো আড়ালে থেকে যায়। উন্নয়ন প্রকল্পে কনসালটেন্ট বা পরামর্শকজনিত ভুল হলে সেগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন। গতকাল মঙ্গলবার শেরে বাংলানগরস্থ এনইসি সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত একনেক সভা গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, এ বছর তিনটি মেগা প্রকল্পের কাজ শেষ হবে। জুনে পদ্মা সেতু যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে। চট্টগ্রামে কর্ণফুলীর তলদেশে টানেলের কাজ শেষ হবে অক্টোবরের মধ্যে। এছাড়া ডিসেম্বরের মধ্যে রাজধানীতে মেট্রোরেল উদ্বোধন করা হবে। পদ্মা সেতু চালু হলেই ১ দশমিক ২ শতাংশ বাড়তি জিডিপি যোগ হবে অর্থনীতিতে।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন চট্টগ্রাম বিমানবন্দর থেকে রেল স্টেশন পর্যন্ত মেট্রোরেল হতে হবে। ইতিমধ্যে প্রাথমিক কাজ শুরু করা হয়েছে। এছাড়া বড় শহর যেখানে আছে, বিমানবন্দর আছে সেখানেও মেট্রোরেল হতে পারে। সভায় স্থানীয় সরকারের আয় বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

একনেক সভায় মোট ১০ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সাতটি সংশোধিত এবং তিনটি নতুন। সংশোধিত প্রকল্পে বাড়তি বরাদ্দ এবং নতুন প্রকল্পের বরাদ্দ মিলিয়ে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ২১১ কোটি ৪৪ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে (জিওবি) অর্থায়ন ধরা হয়েছে ১০ হাজার ৭১৩ কোটি ২৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪৯৮ কোটি ১৯ লাখ টাকা।

সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন আশ্রয়ণ-২ প্রকল্পের ৪র্থ সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। তৃতীয় সংশোধনী থেকে এর ব্যয় বেড়েছে ৬ হাজার ৩১৬ কোটি ৭১ লাখ টাকা। ২০১০ সালে শুরু হওয়া প্রকল্পটি ২০২৩ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। সভায় জানানো হয়েছে, প্রকল্পটি সারা দেশেই বাস্তবায়ন করা হচ্ছে। মুজিবশতবর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান নীতিমালা-২০২০’ বাস্তবায়নে প্রকল্প সংশোধন করা হয়েছে। তাছাড়া প্রধানমন্ত্রী কর্তৃক প্রকল্পের কাজ ২০২৩ সালের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা এবং সংশোধিত ডিজাইন মোতাবেক একক গৃহের নির্মাণ মূল্য ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সভায় বাংলাদেশ টেলিভিশনের কেন্দ্রীয় সম্প্রচার ব্যবস্থার আধুনিকায়ন, ডিজিটালাইজেশন ও অটোমেশন (১ম পর্যায়) প্রকল্পে ১ম সংশোধনী অনুমোদন হয়েছে। এতে ব্যয় বেড়েছে ৩৫ কোটি ৬৮ লাখ টাকা। চলতি বছর ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। সভায় ডাক, টেলিযোগাযোগ ও মন্ত্রণালয়ের অধীনে মোবাইল গেইমে অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। ২য় সংশোধনী থেকে এর ব্যয় বেড়েছে ৪৮ কোটি ২৮ লাখ টাকা। ২০২৩ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। প্রকল্পটির তৃতীয় বার সংশোধনের বিষয়ে সভায় জানানো হয়েছে, প্রকল্পের আওতায় নতুন কার্যক্রমে এই অর্থ ব্যয় হবে। নতুন যুক্ত হওয়া কার্যক্রমের মধ্যে রয়েছে—বঙ্গবন্ধুর শৈশব নিয়ে ১০ পর্বের অ্যানিমেটেড মুভি ‘খোকা’ নির্মাণ করা  হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে শিশু-কিশোরদের সংযোগ স্থাপনের জন্য গেইমভিত্তিক ওয়েভ প্ল্যাট ফরমের আওতায় ১২টি গেইম নির্মাণ করা হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘এগিয়ে যাওয়ার ৫০ বছর’ শিরোনামে অ্যানিমেটেড মুভি নির্মাণ করা হবে। তাছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ে মোবাইল গেইমের ২য় ভার্সন ‘মুক্তিযুদ্ধ’ নির্মাণ, শেখ রাসেলের জীবনী নিয়ে থ্রিডি অ্যানিমেটেড মুভি ‘রাসেল সোনা’ নির্মাণ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জন্য অ্যানিমেশন ল্যাব স্থাপন করা হবে প্রকল্পের আওতায়।

Manual6 Ad Code

সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতায় এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়কসমূহ উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয় হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৯০ কোটি ৯৬ লাখ টাকা। এছাড়া ৭২৭ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট সড়ককে জাতীয় মহাসড়ক মানে চার লেনে উন্নীতকরণ প্রকল্প এবং ৭৫১ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে বরগুনা জেলার অধীন পোল্ডার ৪৩/১ ও ৪৪বি পুনর্বাসন এবং ঝুঁকিপূর্ণ অংশ পায়রা নদীর ভাঙন থেকে প্রতিরক্ষা শীর্ষক প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
গ্রন্থের মোড়ক উন্মোচন

Manual2 Ad Code

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় যৌথভাবে ‘বাংলাদেশ এট ৫০ : রিয়ালাইজেশন অব ড্রিমস থ্র হিউম্যান অ্যান্ড প্যাট্রিয়টিক লিডারশিপ’ শীর্ষক একটি গ্রন্থ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী গতকাল একনেক সভায় গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ অন্য মন্ত্রী ও কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। ইংরেজি ভাষায় প্রকাশিত ২৭০ পৃষ্ঠার এ বইটিতে বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠায় তার অর্থনৈতিক ও উন্নয়ন দর্শন এবং স্বাধীনতার পঞ্চাশ বছরে এর বাস্তবায়নে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অর্জিত সাফল্যকে তুলে ধরা হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code