হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি উ. কোরিয়ার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ উত্তর কোরিয়া বলেছে, তারা হাইপারসনিক ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বৃহস্পতিবার এ কথা বলা হয়। তবে ক্ষেপণাস্ত্রটির গতি সম্পর্কে কিছু উল্লেখ করেনি।

উত্তর কোরিয়া এ নিয়ে দ্বিতীয় বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে দেশটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি(কেসিএনএ) এর খবরে বলা হয়েছে, বুধবার হাইপারসনিক যুদ্ধবোমা বহনকারী এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। এটি ৭’শ কিলোমিটার দূর থেকে আঘাত হানতে সক্ষম।

Manual6 Ad Code

এর আগে সিউল ও টোকিও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানিয়েছিল। কেসিএনএ’র রিপোর্টের আগেই যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা এবং আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছে।

Manual6 Ad Code

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্পের সময়ে ২০১৯ সালে উত্তর কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা ব্যর্থ হয়। আর এখন এ আলোচনা বন্ধ আছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code