রাশিয়ার শর্ত না মানার ঘোষণা ন্যাটোর, ইউক্রেনে যুদ্ধের আশঙ্কা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ ইউক্রেনকে সামরিক জোট ন্যাটোর সদস্যভুক্ত না করতে রাশিয়া যে শর্ত দিয়েছিল সেটি প্রত্যাখান করেছে ন্যাটো। পশ্চিমা এই সামরিক জোটের মহাসচিব বলেছেন, ন্যাটোতে কে যোগ দেবে এটি দেখার দায়িত্ব রাশিয়ার না।

ইউক্রেনের সীমান্তে বিগত কয়েক মাস যাবত প্রায় এক লাখ সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া।

Manual6 Ad Code

ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে কোনো প্রকার হামলা করলে কঠিন পদক্ষেপ নেবে তারা।

ব্রাসেলসে ন্যাটোর মহাসচিব জেনারেল জেনস স্টলটেনবার্গ সদস্যভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর  রাশিয়ার শর্ত না মানার ঘোষণা দেন।

স্টলটেনবার্গ বলেন, আমাদের মূল নীতির সঙ্গে কোনো আপস করব না।  কোন দেশ কোন পথে হাটবে, কি ধরনের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে জড়িত হবে সেটা দেশটির নিজস্ব ব্যাপার।

তবে ইউক্রেন যে এখনই ন্যাটোর সদস্য হয়ে যাবে এমন সম্ভাবনা নেই। তবে ভবিষ্যতে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক জোটে যোগ দেওয়ার পরিকল্পনা আছে তাদের।

Manual2 Ad Code

ইউক্রেন ন্যাটোর সদস্য হলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নিরাপত্তারক্ষার অজুহাতে দেশটিতে অবস্থান নিতে পারবে।

Manual2 Ad Code

এ বিষয়েই ভয় রাশিয়ার। তাদের আশঙ্কা, এতে করে রাশিয়ার নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

Manual1 Ad Code

আগামী বুধবার রাশিয়া ও ন্যাটোর প্রতিনিধিরা মু্খোমুখি বৈঠকে বসবে। এর আগে ন্যাটোর এমন ঘোষণা দেয়ায়, বৈঠক কতটুকু ফলপ্রসু হবে সেটা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code