যুক্তরাষ্ট্রেও বেড়েছে ডেল্টার দাপট

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র এবারে স্বাধীনতা দিবসকে ‘করোনাকে হারানোর’ উৎসব হিসেবে উদযাপন করে। এসময় জনগণের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, করোনার বিরুদ্ধে আমাদের লড়াই প্রায় শেষ। তবে সতর্ক থাকতে হবে ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে। বাইডেনের সেই কথাই সত্য করে দেশটিতে বেড়ে গেছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের দাপট। আবারও উর্ধ্বমুখী হয়েছে করোনা আক্রান্তের সংখ্যা।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটিতে গত সাতদিনে গড় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৫৯, যা বিগত দুই সপ্তাহের তুলনায় ২৬ শতাংশ বেশি।আক্রান্তদের ৫২ শতাংশের শরীরে ডেল্টা ভ্যারিয়ান্ট পাওয়া গেছে।

দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন,গত ৪ জুলাই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রচুর জনসমাগমকেই এই সংক্রমণ বৃদ্ধির প্রধান কারণ।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৬৭ শতাংশকে মানুষকে টিকা দেয়া হয়েছে। বিশ্বে সর্বাধিক সংখ্যক করোনা ভ্যাকসিন মজুত রয়েছে আমেরিকাতেই।গত এপ্রিল থেকে টিকা দেওয়ার কার্যক্রম কমিয়ে আনা হয়ে। দেশটির পশ্চিম ও দক্ষিণাঞ্চলেই টিকাকরণের হার তুলনামূলকভাবে কম। ওই সব অঞ্চলে করোনা সংক্রমণও বেশি হয়েছে। আলাস্কা এবং দক্ষিণ ক্যারোলিনাতে গত দুই সপ্তাহে দ্বিগুণের চেয়ে বেশি সংক্রমণ বেড়েছে , আরকানসাসে সংক্রমণ বেড়েছে ৫০ শতাংশেরও বেশি। মিসৌরিতে ১৪ দিনে ২০ শতাংশ সংক্রমণ বেড়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে।

Manual2 Ad Code

 

 

Manual4 Ad Code

এর আগে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট বা ভারতীয় ধরন নিয়ে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রে যাতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য শুক্রবার তিনি দেশবাসীকে সতর্ক করেন। এদিন তিনি যুক্তরাষ্ট্রে প্রথম করোনা ভ্যাকসিন নেওয়া জামাইকান অভিবাসী মার্কিনী সান্দ্রা লিন্ডসের হাতে ‘আউটস্ট্যান্ডিং সিটিজেন’ অ্যাওয়ার্ড তুলে দেন। খবর দ্য গার্ডিয়ান অনলাইনের।

যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম অব্যহতভাবে চলছে। এরইমধ্যে যুক্তরাষ্ট্রে ডেল্টা বা করোনার ভারতীয় ধরনের সংক্রমণ বাড়ছে। আগের তুলনায় অন্তত ১০ শতাংশ বেশি করোনা সংক্রমণ বেড়েছে। এ পরিস্থিতিতে যেসব মার্কিনী এখনও করোনার টিকা নেননি, তাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বাইডেন।

বাইডেন বলেন, ‘আমি উদ্বিগ্ন যে, যারা এখনও ভ্যাকসিনপ্রাপ্ত হননি, তারা এ ভ্যারিয়েন্টে (ডেল্টা) সংক্রমিত হতে পারেন এবং আরও যারা ভ্যাকসিনপ্রাপ্ত নন, তাদের মধ্যে এটি ছড়িয়ে দিতে পারেন।’ তবে আগের মতো দেশব্যাপী করোনার বড় ধরণের বিস্তার ঘটবে না বলে তিনি মনে করেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code