কমলগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ৩৬০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

লেখক: Shiuly
প্রকাশ: ১১ মাস আগে

Manual2 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৬০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (৬ আগস্ট) সকালে কমলগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে এ বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আব্দুর রব।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক আজিজ আহমদ কিবরীয়া, কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. মাসুক মিয়া, সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম, মৌলভীবাজার শহর জামায়াতের সাধারণ সম্পাদক কাজী দহিয়ান, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মহসিন আহমদ, দাওয়াতি সম্পাদক আব্দুল মুহিদ মুর্শেদ, জেলা কলেজ সম্পাদক তারেক রহমান, সহকারী সম্পাদক মনসুর আলী, কমলগঞ্জ পৌর জামায়াতের সভাপতি মো. আব্দুল হাই প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাদিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাবেক সভাপতি তানভির রায়হান ওয়াসিম।

Manual8 Ad Code

এ সময় ছাত্রশিবিরের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

বক্তারা বলেন, একটি আদর্শ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাবীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের শুধু মেধাবী নয়, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবেও নিজেকে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে প্রাণবন্ত উপস্থিতি ও ছাত্র-অভিভাবকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code