নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন গঠন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আগামী ১৭ জানুয়ারি (সোমবার) সংলাপ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রবিবার (৯ জানুয়ারি) রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস অনুবিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
Manual2 Ad Code
তথ্য অনুযায়ী, ওইদিন বিকেল ৪টায় আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
গত ২০ ডিসেম্বর সংলাপ শুরুর পর এখন পর্যন্ত ৩২টি দলকে আমন্ত্রণ জানিয়েছে বঙ্গভবন। বিএনপি এবার রাষ্ট্রপতির উদ্যোগে সাড়া দেয়নি। আরও কয়েকটি দল সংলাপে অংশ নেবে না বলে জানিয়েছে।
Manual6 Ad Code
উল্লেখ্য, কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। তার মধ্যেই রাষ্ট্রপতিকে নতুন কমিশন গঠন করতে হবে। নতুন ইসির পরিচালনায় আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Manual4 Ad Code
