রাজকীয় খেতাব হারালেন ব্রিটিশ রানির ছেলে প্রিন্স অ্যান্ড্রু

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রুর কাছ থেকে সামরিক খেতাব ও দাতব্য প্রতিষ্ঠান ছিনিয়ে নিয়েছে বাকিংহাম প্যালেস। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে যৌন নির্যাতনের দেওয়ানি মামলা নিয়ে আদালতের আদেশের পরদিনই আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বাকিংহাম প্যালেস এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

এ বিষয়ে প্যালেসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রানীর অনুমতি ও সম্মতিতেই ডিউক অব ইয়র্কের সামরিক সহযোগিতা এবং রাজকীয় পৃষ্ঠপোষকতাগুলি রানীর অধীনে ফিরিয়ে দেওয়া হয়েছে। সে হিসেবে প্রিন্স অ্যান্ড্রু এখন থেকে কোনো দায়িত্বে থাকছেন না এবং একজন সাধারণ নাগরিক হিসেবেই মামলাটি লড়বেন।

Manual8 Ad Code

এছাড়াও এক প্যালেসের একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, কোনো প্রাতিষ্ঠানিক ক্ষমতা বলেই আর প্রিন্স অ্যান্ড্রুকে ‘হিজ রয়্যাল হাইনেস’ বলে সম্বোধন করা হবে না।

Manual4 Ad Code

সেই সঙ্গে তার সমস্ত ভূমিকা রাজপরিবারের অন্যান্য সদস্যদের পুনর্বন্টনের জন্য রানীর কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual5 Ad Code

প্রসঙ্গত,  এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে দেওয়ানি মামলার মুখোমুখি হতে যাচ্ছেন প্রিন্স অ্যান্ড্রু। ২০০১ সালে ১৭ বছর বয়সী ওই নারীর ওপর তিনি যৌন নির্যাতন করেছিলেন বলে অভিযোগ করেছেন নির্যাতনের শিকার নারী নিজেই। প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে করা মামলায় ভার্জিনিয়া জিউফ্রে নামের ওই নারী দাবি করেছেন, অ্যান্ড্রু ২০০১ সালে তাকে অপব্যবহার করেছিলেন।

এদিকে ধারাবাহিকভাবে এই অভিযোগ অস্বীকার করে আসছেন প্রিন্স অ্যান্ড্রু। বাকিংহাম প্যালেস বলেছে যে, তারা চলমান আইনি বিষয়ে মন্তব্য করবে না।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code