করোনা সারাতে নতুন দুই চিকিৎসার অনুমোদন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের মহামারির সঙ্গে এখনো পেরে ওঠেনি চিকিৎসা বিজ্ঞান। বিভিন্ন পদ্ধতি, উপায়, ভ্যাকসিন, ওষুধের মাধ্যমে চলছে ভাইরাসটির সংক্রমণ রোধের চেষ্টা। এবার করোনাভাইরাসের নতুন দুই চিকিৎসাপদ্ধতির অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

Manual8 Ad Code

প্রতিবেদনে বলা হয়, গুরুতর অসুস্থতা ও মৃত্যু প্রতিরোধ করতে টিকার পাশাপাশি নতুন এই চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা যাবে। বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রন ধরনে সংক্রমিত ব্যক্তিদের হাসপাতালে ভর্তির হার ক্রমশ বাড়ছে। ডব্লিউএইচও আশঙ্কা করছে, আগামী মার্চ মাসের মধ্যে ইউরোপের অর্ধেক মানুষ করোনা সংক্রমিত হবে।

Manual4 Ad Code

ব্রিটিশ মেডিকেল জার্নালে ডব্লিউএইচও’র বিশেষজ্ঞরা বলেছেন, করোনায় গুরুতর অসুস্থ রোগীদের কর্টিকসটারয়েডস নামে একটি ওষুধের সঙ্গে আর্থ্রাইটিসের ওষুধ বারিসিটিনিব প্রয়োগ করলে ভেন্টিলেশনে নেওয়ার ঝুঁকি অনেক কমে যায়। মৃত্যুর ঝুঁকিও কমে।

যারা বয়স্ক, রোগ প্রতিরোধক্ষমতা কম কিংবা ডায়াবেটিসের মতো কোনো রোগে ভুগছেন, তাদের করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে যাওয়ার ঝুঁকি কমাতে বিশেষজ্ঞরা সিনথেটিক অ্যান্টিবডি চিকিৎসাপদ্ধতি সট্রোভিম্যাবের সুপারিশ করেছেন।

Manual1 Ad Code

তবে করোনা সংক্রমিত যাদের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ঝুঁকি কম, তাদের ক্ষেত্রে সট্রোভিমাব প্রয়োগের খুব বেশি প্রয়োজন আছে বলে মনে করা হয় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অমিক্রনের মতো করোনার নতুন ধরনের বিরুদ্ধে এটি কতটা কার্যকর, তা এখনো অনিশ্চিত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code