নিউইয়র্কে জেবিবিএ-এর দ্বি-বার্ষিক নির্বাচনের ফল প্রত্যাখ্যান মাহবুব-টুকু প্যানেলের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন অব এনওয়াই (জেবিবিএ)-এর দ্বি-বার্ষিক নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে টুকু-মুনীর প্যানেল। গত ৯ জানুয়ারি রোববার অনুষ্ঠিত নির্বাচনে কার্যকরী পরিষদের ১৫টি পদের সবকটিতে জয়লাভ করে গিয়াস-তারেক প্যানেল। আনুষ্ঠানিক ফল ঘোষণার পরই সংবাদ সম্মেলন করে ফল প্রত্যাখ্যানের ঘোষণা দেন টুকু-মুনীর প্যানেলের সভাপতি প্রার্থী মাহবুবুর রহমান টুকু। সংবাদ সম্মেলনে টুকু-মুনীর প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মুনীর হাসান, সহ-সভাপতি প্রার্থী মো. সোলায়মান আলীসহ প্যানেলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোববার রাতে জ্যাকসন হাইটসের কথা রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাহবুবুর রহমান টুকু অভিযোগ করে বলেন, নির্বাচনের দিন ভোটার তালিকায় পরিবর্তন আনা হয়েছে। ৪২১ জন ভোটারের তালিকা বাড়িয়ে ৪৫৪ জন করা হয়েছে। আগের ভোটার তালিকার সঙ্গে পোলিং এজেন্টদের কাছে যে তালিকা সরবরাহ করা হয়েছে, সেখানে সর্বশেষ দেওয়া তালিকার কোনো মিল নেই।

তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের সঙ্গে যোগসাজশ করে ভোটার তালিকা জালিয়াতি করা হয়েছে। ফল ঘোষণায়ও অনিয়ম হয়েছে। কারণ সারা দিন ইন্টারনেট নিয়ে কোনো অজুহাত ছিল না। কিন্তু নির্বাচন শেষ হবার পর ফল ঘোষণায় আড়াই থেকে তিন ঘণ্টা সময়ক্ষেপণ হয়েছে। ইলেকট্রনিক মেশিনে ভোট গ্রহণের ফল ঘোষণা করতে এত সময় লাগার কথা নয়।

Manual8 Ad Code

মাহবুবুর রহমান টুকু অভিযোগ করেন, নির্বাচন কমিশন লোক দেখানো নির্বাচন করেছে। টুকু-মুনীর প্যানেলের নিশ্চিত বিজয় ছিনিয়ে নিয়ে হারিয়ে দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

মাহবুবুর রহমান টুকু জানান, খুব শিগগির আমরা সবাই বসে পরবর্তী করণীয় নির্ধারণ করবো। ইতিমধ্যে অ্যাটর্নির সঙ্গে পরামর্শ করা হয়েছে। সবাই মিলে সিদ্ধান্ত দিলে আমরা আইনের আশ্রয় নেব।

Manual5 Ad Code

মাহবুব-টুকু প্যানেলের ফল প্রত্যাখ্যান প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আব্দুন নূর বারো ভূইঁয়া জানান, নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠু হয়েছে। পুরো নির্বাচন কার্যক্রমের ভিডিও ধারণ করা হয়েছে। কেউ অভিযোগ করলে তা মিথ্যা প্রমাণের যথেষ্ট তথ্য-উপাত্ত নির্বাচন কমিশনের হাতে রয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code