ফ্রান্সের সঙ্গে বৈঠক করবে জাপান 

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ নিরাপত্তা ইস্যুতে ফ্রান্সের সঙ্গে আলোচনায় বসবে জাপান। পূর্ব ও দক্ষিণ চীন সাগরে চীনের দাবি এবং উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র উন্নয়নের দিকে নজর রেখে এই বৈঠকে বসছেন উভয় দেশের প্রতিনিধিরা।

জাপান সরকারের একটি সূত্র জানিয়েছে, চলতি মাসেই মন্ত্রী পর্যায়ের ঐ ভার্চুয়াল বৈঠকের পরিকল্পনা করা হয়েছে। বৈঠকে উভয় পক্ষ প্রশান্ত-মহাসাগরীয় অঞ্চলে সামরিক হুমকির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করতে পারে। বিশেষ করে শুক্রবার উত্তর কোরিয়ার ১০ দিনের মধ্যে তৃতীয় বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর এ ধরনের বৈঠক গুরুত্বপূর্ণ হিসেবে মনে করা হচ্ছে।

Manual1 Ad Code

বৈঠকে জাপানের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি এবং প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি অংশগ্রহণের কথা রয়েছে। ফ্রান্সের পক্ষে প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-ইভেস লে ড্রিয়ান এবং প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code