ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজে বিস্ফোরণে নিহত ৩

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ বিস্ফোরণে ভারতীয় নৌবাহিনীর তিন সদস্যের প্রাণহানী হয়েছে। একটি যুদ্ধজাহাজে বিস্ফোরণের পর তাদের মৃত্যু হয় বলে জানা গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

Manual1 Ad Code

প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৯ জানুয়ারি) ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। মুম্বাইয়ের ডকইয়ার্ডে এ বিস্ফোরণ ঘটে।

জানা যায়, স্থানীয় সময় ভোর ৪টা ৩০ মিনিটে ভারতীয় নৌবাহিনীর এইএনএস রণবীর নামে ওই যুদ্ধজাহাজের ভেতরের কোনো প্রকোষ্ঠে ওই বিস্ফোরণ ঘটে। আহতদের প্রথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে নেওয়া হয়েছে।

Manual8 Ad Code

জাহাজটির কোনো বড় ধরনের ক্ষতি হয়নি বলেও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে কিভাবে এ বিস্ফোরণ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code