এমন কোনো দেশ নাই যেখানে এনকাউন্টার ঘটে না: স্বরাষ্ট্রমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সবকিছুই যদি এলিট ফোর্স র‌্যাবের ঘাড়ে দিয়ে দেওয়া হয়, তাহলে আমি মনে করি এটা তাদের প্রতি অবিচার হচ্ছে। র‌্যাব ভালো কাজ করলেও সেটা সামনে আসছে না। র‌্যাবের প্রতি অবিচার হচ্ছে।

Manual6 Ad Code

‘আমরা তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে, এমন কোনো দেশ নাই যেখানে এনকাউন্টারের ঘটনা ঘটে না। পুলিশ বাহিনীর বিরুদ্ধে কেউ যদি অস্ত্র তুলে কথা বলে, পুলিশ বাহিনীর সদস্যরা তখন নিশ্চুপ হয়ে বসে থাকে না। তখনই এ সমস্ত ফায়ারিংয়ের ঘটনা ঘটে।’

Manual3 Ad Code

গতকাল বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের অষ্টম অধিবেশন শেষে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে র‌্যাবকে বাদ দেওয়ার বিষয়ে মানবাধিকার সংগঠনগুলোর দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

র‌্যাবের বিষয়ে ১২টি মানবাধিকার সংগঠনগুলোর জাতিসংঘে চিঠি দেওয়ার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি সবসময় বলে আসছি, যদি পেছনের দিকে তাকান, র‌্যাব কখন তৈরি হয়েছিল। যারা র‌্যাব তৈরি করেছিল, এখন তারাই আবার র‌্যাবকে অপছন্দ করছে, নানা ধরনের অপপ্রচার করছে। র‌্যাব যে ভালো কাজ করছে সেগুলো তারা তুলে ধরছেন না। র‌্যাব যে মাদকের বিরুদ্ধে, ভেজালদ্রব্য নিয়ন্ত্রণের জন্য কাজ করছে, দস্যুমুক্ত করল, চরমপন্থীদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে, তারা সবসময় জঙ্গি ও সন্ত্রাস দমনের জন্য কাজ করছে- সেই কথাগুলো তারা কখনো তুলে ধরেন না। তারা নানা ধরনের মানবাধিকারের কথা বলেন।’

Manual5 Ad Code

একপর্যায়ে সাংবাদিকদের প্রশ্ন ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে- আপনি বলছেন র‌্যাব ভালো কাজ করছে, যারা র‌্যাব তৈরি করেছিল তারাই এর বিরোধিতা করছে। তাহলে কি র‌্যাব পলিটিক্যাল বিরোধিতার মুখে?

মন্ত্রী উত্তর, ‘আপনারাই বিচার করবেন, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code