ব্রিটেনে তাপমাত্রা মাইনাস ৫ ডিগ্রিতে উঠা-নামা করছে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code
নিউজ ডেস্কঃ ব্রিটেনের ওপর দিয়ে আবারও প্রচন্ড শৈত্যপ্রবাহের বয়ে যাচ্ছে। কিছু কিছু এলাকায় সন্ধ্যায় তাপমাত্রা মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমছে। গত ক দিন থেকে এমন ঠান্ডা শুরু হলেও এই সপ্তাহে আবহাওয়া এখনো সূর্যালোকের সাথে ঠান্ডা কুয়াশা বিরাজ করছে।
ইতিমধ্যে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) ঠান্ডা আবহাওয়ার বিষয়ে সতর্কতা জারি করে করেছে। তারা মানুষকে ঠান্ডা আবহাওয়ার সতর্কতার পাশাপাশি শরীরকে স্বাভাবিক রাখতে পরামর্শ দিয়েছে। এছাড়া এ সপ্তাহে ঠান্ডা আবহাওয়ার সাথে দীর্ঘ সময় ধরে ঘন কুয়াশায় চলাচলে সতর্কতার জন্য বলা হয়েছে। ব্রিটেনের মধ্যাঞ্চল এবং দক্ষিনাঞ্চলের এলাকাগুলো এমন আবহাওয়ার মুখোমুখি হতে পারে।
মেট অফিসের চিফ আবহাওয়াবিদ ফ্রাংক স্যান্ডারস বলেন, বর্তমান দিনগুলোতে আবহাওয়া স্বাভাবিকের চেয়ে কিছুটা কমতে পারে। রাতে কিছু এলাকায় তাপমাত্রা মাইনাস ৪-৫ ডিগ্রিতেও নামতে পারে। তুষারপাতের ক্ষেত্রে বলা হয়েছে, জানুয়ারি মাসের শেষের দিক হতে ফেব্রুয়ারির শুরুতে তুষারপাত হতে পারে। ব্রিটিশ ওয়েদার সার্ভিসের সিনিয়র আবহাওয়াবিদ জিম ডেল বলেন, ব্রিটেনে এখনো শীত যায়নি। সামনের দিনগুলোতে আবারও আরেকটি ঠান্ডা আবহাওয়ার মুখোমুখি হবে যুক্তরাজ্য।
 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code