সিরিয়ায় আইএস-কুর্দি যুদ্ধে শতাধিক নিহত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ সিরিয়ায় মার্কিন সমর্থিত কুর্দি বাহিনী ও ইসলামিক স্টেট গ্রুপের যোদ্ধাদের মধ্যে চতুর্থ দিনের মতো লড়াইয়ে ৭ জন বেসামরিক নাগরিক সহ কমপক্ষে ১২০ জনের প্রাণহানি ঘটেছে। হাসাকেহ নগরীতে কুর্দি নিয়ন্ত্রিত কারাগারে আইএস বিদ্রোহীদের হামলার মধ্য দিয়ে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে লড়াই শুরু হয়।

ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, তারা আরও জানিয়েছে, হামলা শুরুর পর থেকে কারাগারের ভিতরে ও বাইরে সহিংসতায় অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী, কারারক্ষী ও সন্ত্রাসবিরোধী বাহিনী সহ কমপক্ষে ৭৭ জন আইএস সদস্য ও ৩৯ জন কুর্দি যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া, লড়াইয়ে কমপক্ষে ৭ জন বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে।

Manual5 Ad Code

আইএসের মুখপত্র হিসেবে পরিচিত সংবাদমাধ্যম আমাক জানিয়েছে, আইএস সদস্যরা কারাগারের এক অস্ত্রাগার দখলের পর দুটি আত্মঘাতী বোমা হামলার মধ্য দিয়ে ওই অভিযান শুরু করে। এ অভিযানে তারা তাদের কয়েক শ সদস্যকে কারাগার থেকে মুক্ত করতে সক্ষম হয়েছে। কারাগারে মজুদ রাখা অস্ত্র নিয়ে গেছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code