‘শেখ হাসিনার অবদানের কথা সারাদেশে ছড়িয়ে দিতে হবে’ 

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতিটি অবদানের কথা সারাদেশে ছড়িয়ে দিতে হবে।  বাংলাদেশকে একটি প্রকৃত কল্যাণমুখী রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য বঙ্গবন্ধু কন্যার সকল অবদান সবাইকে জানাতে হবে। মঙ্গলবার তথ্য ও গবেষণা উপকমিটির এক ভার্চুয়াল সভায় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ একথা বলেন।

Manual4 Ad Code

তিনি বলেন,  আওয়ামী লীগের যে সব নেতা সাংগঠনিক সফরে দেশের বিভিন্ন জেলা- উপজেলায় যান, যে সব নেতা এবং বুদ্ধিজীবী বিভিন্ন টেলিভিশনের টকশো ও সেমিনার- কনফারেন্সে যান, তাদের জন্য তথ্য ও গবেষণা উপকমিটির পক্ষ থেকে আমরা শেখ হাসিনার নানা উন্নয়ন ও অবদানের তথ্য সম্বলিত খসড়া প্রস্তুত করছি। শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা এই প্রচারণা চালালে চলবে না, এদেশের প্রতিটি নাগরিক শেখ হাসিনার উন্নয়নের সুবিধাভোগী। শেখ হাসিনার উন্নয়নের কথা প্রচার করা তাদের নৈতিক দায়িত্ব।

সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা গ্রামে গিয়ে দেখে আসেন কেন আওয়ামী লীগ ভোট পাচ্ছে। সাধারণ মানুষের সমর্থন আওয়ামী লীগের পক্ষে দিন দিন বাড়ছে। স্থানীয় নির্বাচন, মেয়র নির্বাচন গুলিতে মানুষ নৌকা মার্কায় ভোট দিয়েছে। এদেশের খেটে খাওয়া মানুষের জন্য- কৃষক শ্রমিকের জন্য রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কী করেছেন- সেই কথা আমরা সবাই জানি। এইগুলো প্রচার করতে হবে l যাদের জমি-ঘর কিছুই ছিল না,  শেখ হাসিনার সরকার তাদের ঘর, ফ্রিজ, টেলিভিশন, রাইস কুকার, প্রেশার কুকার, ফ্যান সব দিয়েছে।

সেলিম বলেন, শেখ হাসিনা একমাত্র নেতা যিনি ইউনিয়ন পর্যায়ের নেতাদের সাথেও যোগাযোগ রাখেন। তিনি নিজেই তাদের খোঁজ খবর নেন। শেখ হাসিনার কারণে নিঃস্ব মানুষ ঠিকানা পেয়েছে। মানুষের জীবন কীভাবে পাল্টে উন্নত করা যায় এটা একটা দৃষ্টান্ত। আমাদের নেত্রী মানুষকে পর্যায়ক্রমে ঘর করে দিয়ে যাচ্ছেন। একজন মানুষও ঠিকানা বিহীন থাকবে না। এটিই জাতির পিতার ইচ্ছে ছিল।

Manual6 Ad Code

বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে আজ দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে  উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের  অর্জনকে ষড়যন্ত্রকারীরা আজ নস্যাৎ করতে চায়। দেশবিরোধী এই ষড়যন্ত্রের কথা দেশের মানুষকে জানাতে হবে।

Manual5 Ad Code

সভায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, তথ্য ও গবেষণা উপকমিটি ইতোমধ্যে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচারে সক্রিয় ভূমিকা রাখছে। এই কার্যক্রম অব্যাহত রাখতে হবে। নতুন নতুন ডিজিটাল মাধ্যমে প্রচারণা চালাতে হবে। বিএনপি-জামায়াতের দেশ বিরোধী কর্মকাণ্ড মানুষের সামনে তুলে ধরতে হবে।

Manual5 Ad Code

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপকমিটির সদস্য প্রফেসর ড. শামসুর রহমান, প্রফেসর ড. জাহানারা আরজু, ব্যারিস্টার সৌমিত্র সর্দার, নাজমুল তুহিন, আরিফুল ইসলাম টিপু, মোয়াজ্জেম হোসেন কাওসার, নুরুল ইসলাম মজুমদার, মনিরুজ্জামান শেখ, আবুল ফজল রাজু, রুবাইয়াৎ রাকিব, সিতুল মুনা, আরিফুল ইসলাম টিপু, দিলরুবা ইয়াসমিন, আবু সায়ীদ খান, ড. শবনম জাহান, অ্যাডভোকেট শওকত আলী পাটোয়ারী, ফাহিম শাহরিয়ার প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code