যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনার আহ্বানে সম্মতি দিলো ইরান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ পরমাণু চুক্তিতে ফেরার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানে সম্মতি দিয়েছে ইরান। ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান তেহরানের এমন অবস্থানের কথা জানিয়েছেন। ইরানের এই বক্তব্যের আগে থেকেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি আলোচনার বিষয়ে আগ্রহের কথা জানানো হয়েছিল।

Manual1 Ad Code

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার আলোচনা একটি অগ্রসর পর্যায়ে পৌঁছালে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনা চায় তেহরান। এমন সময়ে তার এই বক্তব্য এলো যখন মার্কিন কর্মকর্তারা ২০১৫ সালের ওই চুক্তি পুনরুজ্জীবিত করতে সরাসরি আলোচনার আহ্বান জানাচ্ছেন।

Manual8 Ad Code

আনুষ্ঠানিকভাবে চুক্তিটি জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামে পরিচিত। সোমবার (২৪ জানুয়ারি) তেহরানে এক সংবাদ সম্মেলনে হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্র পরস্পরের সঙ্গে সরাসরি আলোচনা করছে বলে যে খবর বেরিয়েছে সেটি অসত্য। যাই হোক, যদি আমরা এমন একটি পর্যায়ে পৌঁছাই যেখানে শক্তিশালী গ্যারান্টিসহ একটি ভালো চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রয়োজন হয়, আমরা সেটি বিবেচনা করবো।’

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের এক মুখপাত্র বলেন, ‘আমরা সরাসরি আলোচনা করতে প্রস্তুত রয়েছি।’ ইরান ও বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে হওয়া পরমাণু চুক্তির কথা উল্লেখ করে ওই মুখপাত্র বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি যে জেসিপিওএ আলোচনা ও অন্য ইস্যুগুলো নিয়ে সরাসরি ইরানের অংশগ্রহণে আলোচনা আরও ফলপ্রসূ হবে।’

Manual3 Ad Code

তিনি আরও বলেন, সরাসরি ওই বৈঠক ২০১৫ সালের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার ব্যাপারে যা প্রয়োজন সে বিষয়ে সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে ‘আরও কার্যকর যোগাযোগ’ করার সুযোগ করে দেবে। ইরানের পরমাণু অগ্রগতির ক্ষেত্রে জেসিপিওএর সম্পূর্ণ বাস্তবায়নে পারস্পরিক প্রত্যাবর্তন বিষয়ে সমঝোতায় পৌঁছাতে আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে।’

এদিকে, ভিয়েনায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ইরানবিষয়ক একজন বিশেষ দূত পদত্যাগ করেছেন। রিচার্ড নেফিউ নামের ওই কর্মকর্তা বাইডেন প্রশাসনে ইরানবিষয়ক উপ-বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। খবর আলজাজিরা ও বার্তা সংস্থা এএফপি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code