সিলেটে পরীক্ষায় প্রতি ৩ জনে একজনের করোনা পজিটিভ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ সিলেটে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভাগে আরও ৭ শতাধিক মানুষের করোনা শনাক্ত হয়েছে। এ সময় পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ছিল ৩৮ শতাংশের বেশি। অর্থাৎ প্রতি তিনটি নমুনা পরীক্ষায় একটিতে মিলছে করোনাভাইরাস।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) বিভাগে ২ হাজার ১৭ টি নমুনা পরীক্ষায় ৭৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮.১৩ শতাংশ।

Manual3 Ad Code

গত বছরের জুলাইয়ে ডেল্টা ভ্যারিয়েন্টের তান্ডবের পর আগস্ট থেকে সিলেট কমতে শুরু করে করোনার সংক্রমণ। গত ২৮ অক্টোবরের পর থেকে বিভাগে করোনা সংক্রমণ ১ শতাংশের নিচে অবস্থান করছিল। ৬, ১১, ১৪, ১৯ ও ২৬ ডিসেম্বর করোনা শনাক্তের হার ছিল শূন্য। ২৯ ডিসেম্বর করোনা শনাক্ত ১ শতাংশ অতিক্রম করে। আর চলতি বছরের প্রথম থেকে আবারও বাড়তে শুরু করে সংক্রমণ।

Manual5 Ad Code

২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৭৬৯ জনের মধ্যে সিলেট জেলায় ৫২০ জন, সুনামগঞ্জে ৩৬ জন, হবিগঞ্জে ৭১ জন এবং মৌলভীবাজার জেলায় ১৪২ জন রয়েছেন। এনিয়ে বিভাগে ৬০ হাজার ৭৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

Manual3 Ad Code

এদিন সুস্থ হয়ে উঠেছেন ১১৫ জন। এদের মধ্যে সিলেট জেলার ২৮ জন, হবিগঞ্জের ৮০ জন এবং মৌলভীবাজার জেলার ৭ জন। এখন পর্যন্ত বিভাগে ৫০ হাজার ৯৪৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

Manual8 Ad Code

এদিকে করোনা রোগীর বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় বিভাগে ৩২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তি রোগীদের সিলেট জেলার হাসপাতালে ২১ জন, সুনামগঞ্জে ৮ জন, হবিগঞ্জে ২ জন এবং মৌলভীবাজার জেলার হাসপাতালে ১ জন ভর্তি আছেন। বর্তমানে বিভাগে ১৯৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১ হাজার ১৯৪ জনের মৃত্যু হলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code