শিগগিরই ‘সিলেট ওয়াসা’ প্রতিষ্ঠা করা হবে: তাজুল ইসলাম

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ পানি ও পয়ঃনিষ্কাশন সমস্যা নিরসনে শিগগিরই সিলেট ওয়াসা প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি গতকাল রোববার অনলাইনে আয়োজিত পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ অনুযায়ী সিলেট সিটি করপোরেশন (সিসিক) এলাকায় ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ’ (সিলেট ওয়াসা) গঠনের কার্যক্রম গ্রহণ বিষয়ক এক পরামর্শ সভায় একথা জানান।

স্থানীয় সরকার মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোনেম অংশগ্রহণ করেন। তাজুল ইসলাম বলেন, সিলেট শহর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। জনসংখ্যা ও শহর বিস্তৃতির কারণে নগরবাসীকে উন্নত ও আবশ্যকীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে। মহানগরীর জনগণের জন্য পরিবেশবান্ধব, টেকসই ও গণমুখী সুপেয় পানি সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা গড়ে তুলতে হবে।

Manual5 Ad Code

তিনি বলেন, সিলেট মহানগরীতে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সিলেট ওয়াসা) গঠনের জন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে গেজেট নোটিফিকেশন জারি, অর্গানোগ্রাম, চাকুরী বিধিমালা প্রণয়নসহ অন্যান্য কার্যক্রম দ্রুত গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থাকে সভায় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। খুব দ্রুতই সিলেট ওয়াসা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

শহর ও গ্রাম অঞ্চলে সুপেয় পানি সরবরাহ ব্যবস্থাপনা উন্নয়নে বাস্তবমুখী টেকসই প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে সামগ্রিক পরিবেশ রক্ষায় তাঁর নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার ভূ-গর্ভস্থ উৎসের উপর নির্ভরশীলতা হ্রাস করে ভূ-পরিস্থ পানি ব্যবহারের উপর অধিক গুরুত্বারোপ করেছে। এ লক্ষ্যে শহর অঞ্চলের পাশাপাশি গ্রাম অঞ্চলের নদ-নদীর পানি ব্যবহার, পুকুর খনন, রেইন ওয়াটার সংগ্রহের মাধ্যমে ভূ-পরিস্থ পানি ব্যবহার বৃদ্ধি নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Manual2 Ad Code

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, এসডিজি অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ৭০ শতাংশ সারফেস ওয়াটার নিশ্চিত করার কথা বলা হয়েছে। বাংলাদেশ নির্ধারিত এই সময়েরর আগেই লক্ষ্যমাত্রা অর্জন করবে।

Manual5 Ad Code

স্থানীয় সরকার মন্ত্রী জানান, পৃথিবীর অনেক দেশেই পানির সমস্যা আছে। নদীমাতৃক দেশ হওয়ায় বিশ্বের বহু দেশের তুলনায় আমাদের পানি নিয়ে তুলনামূলক কম সমস্যা রয়েছে। এরপরেও আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে সুপেয় পানি এবং স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।

Manual4 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শুধু সুপেয় পানি নয় অন্যান্য খাত নিয়েও সম্মিলিতভাবে কাজ করায় সকল সেক্টরের উন্নয়নে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে।

ড. এ কে আব্দুল মোমেন জানান, সিলেটে আগের তুলনায় জনসংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তাই এখানে একটি ওয়াসা প্রতিষ্ঠা করা জরুরি হয়ে পড়েছিল।

এ উপলব্ধি থেকে সিলেট ওয়াসা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় তিনি স্থানীয় সরকার মন্ত্রীকে ধন্যবাদ জানান এবং দ্রুত বাস্তবায়নে তাকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রতি ব্যক্ত করেন।

সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code