এক বাড়িতে ৮ বউকে নিয়ে সংসার করছেন যে ব্যক্তি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ একজন দুইজন নয় একেবারে আটজন স্ত্রীকে নিয়ে একই বাড়িতে থাকেন এক ব্যক্তি। শুনতে অবাক করার মতো হলেও থাইল্যান্ডে এমন এক যুবককে পাওয়া গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আট বিয়ে করা ওই যুবকের নাম ওং ড্যাম সোরোট। বেশ কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে তিনি ভাইরাল।

Manual4 Ad Code

জানা যায়, সোরোট পেশায় একজন ট্যাটুশিল্পী। তার দাবি, আট স্ত্রীকে নিয়ে সুখে সংসার করছেন তিনি। এমনকি স্ত্রীদের পরস্পরের মধ্যে কোনো অশান্তিও হয় না।

Manual2 Ad Code

সোরোট জানান, আট স্ত্রীই তাকে খুব ভালোবাসেন। যত্ন নেন। প্রত্যেক স্ত্রীর সঙ্গেই প্রথম দেখায় প্রেমে পড়েন সোরোট। পরে বিয়েও করেন তাদের। প্রথম স্ত্রী নাং স্প্রাইটের সঙ্গে এক বন্ধুর বিয়েতে আলাপ হয়। প্রথম দেখাতেই প্রেমে পড়েন। তারপর বিয়েও করেন তাকে। দ্বিতীয় স্ত্রী নাং এলকে দেখেছিলেন বাজার করতে গিয়ে। তৃতীয় স্ত্রী নাং নেনের সঙ্গে আলাপ হয় হাসপাতালে। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্ত্রীর সঙ্গে সোরোটের আলাপ হয় ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে।

দেশটির স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সোরোট জানান, তার প্রথম স্ত্রীর এক সন্তান রয়েছে। আর দুই স্ত্রী এখন অন্তঃসত্ত্বা।

সোরোট বলেন, ‘সব স্ত্রীকে সৎ থাকতে বলেছি। যদি তাদের কারও পছন্দ হয়, আমাকে এসে বলতে বলেছি। এমনটি জানতে পারলে আমি তাদের তিনবার জিজ্ঞেস করব। যদি তারা হ্যাঁ বলে, তাহলে তারা আলাদা হতে পারে।’

Manual5 Ad Code

তবে সোরোট জানান তিনি খুব বেশি ধনী নন। তিনি একজন ট্যাটুশিল্পী। তার স্ত্রীরা প্রত্যেকেই কিছু না কিছু করেন, ফলে সংসার চালাতে কোনো সমস্যা হয় না ৷

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code