এক কঙ্কালেই ৬৬ কোটি টাকা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় ট্রাইসেরাটপস ডায়নোসারের দেহাবশেষ (কঙ্কাল) বিক্রি করা হয়েছে। নিলামে যার মূল্য উঠেছে ৭৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা ৬৬ কোটি ৩৭ লাখ ১৮ হাজার টাকা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার ট্রাইসেরাটপস ডায়নোসারের দেহাবশেষটি নিলামে তোলা হয়। এটি নিলামে তোলে ড্রোআউট নামের একটি প্রতিষ্ঠান।

Manual6 Ad Code

জানা যায়, ড্রোআউট প্রাথমিকভাবে ধারণা করেছিল, কঙ্কালটি ১২ থেকে ১৫ লাখ ডলারের মধ্যে বিক্রি হয়ে যাবে।

Manual6 Ad Code

বিগ জন নামে পরিচিত এই ট্রাইসেরাটপস ডায়নোসারের দেহাবশেষটি যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটায় পাওয়া গিয়েছিল। ২ দশমিক ৬২ মিটার লম্বা ও দুই মিটার চওড়া কঙ্কালটির খোঁজ ২০১৪ সালে পাওয়া যায়। ৬ কোটি ৬০ লাখ বছরের পুরোনো দেহাবশেষটির ৬০ শতাংশ ২০১৫ সালে উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code