অপরূপ সৌন্দর্যের প্রাণঘাতী এক প্রাণী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত ও হিংস প্রাণী অন্য কেউ নয়, অস্ট্রেলিয়ার বক্স জেলিফিশ।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

কী এই বক্স জেলিফিশ? বক্স জেলিফিশ হল সেই প্রাণী, যা সম্ভবত জেলিফিশের সব প্রজাতির মধ্যে সবচেয়ে সুন্দর দেখতে।

অসাধারণ এর রূপ, ঠিক যেন অনেকটা স্বচ্ছ পর্দার মতো। সামুদ্রিক এ প্রাণীটি প্রায় ১৫ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। সেই প্রাণীই এখন পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণী হিসেবে পরিচিত। এক একটি জেলিফিশে যে পরিমাণ বিষ থাকে, তাতে ৬০ জন মানুষের মৃত্যু হতে পারে। বক্স জেলিফিশের বিষ আক্রান্তে হৃৎপিণ্ড,

স্নায়ুতন্ত্র ও ত্বকের কোষকে আক্রমণ করে। পানিতে সাঁতার কাটতে কাটতে একে ধরে একটু আদর করবেন ভাবছেন? ভুলেও সেটা করতে যাবেন না। সাধারণ একটা জেলিফিশের টেন্টাকল বা কর্ষিকার কাঁটার খোঁচা ত্বকে লাগলে চুলকানির মতো ত্বকের সমস্যা হতে পারে।

Manual1 Ad Code

কিন্তু বক্স জেলিফিশের একটি খোঁচা খেলে আপনার মৃত্যু হবে তিন মিনিটের মাথায়। ফিলিপাইনে প্রতি বছর ২০ থেকে ৪০ জন মারা যান এই বক্স জেলিফিশের কারণে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code