রুশ খাদ্যশস্য রফতানির ওপর গুরুত্বারোপ এরদোয়ান ও পুতিনের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ায় উৎপাদিত খাদ্যশস্য রফতানির ওপর গুরুত্বারোপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে রুশ সার রফতানির ওপরও জোর দিয়েছেন তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। শুক্রবার রাশিয়ার অবকাশ শহরে সোচিতে এরদোয়ানের সঙ্গে বৈঠকে মিলিত হন পুতিন। চার ঘণ্টাব্যাপী বৈঠকের পর দুই নেতার এক যৌথ বিবৃতিতে রাশিয়ার খাদ্যশস্য ও সার উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল রফতানিসহ ইস্তাম্বুল চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code