রাশিয়াকে সমর্থন জানাবে চীন: ক্রেমলিন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি সপ্তাহে চীনে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বেইজিং সফরে যাচ্ছেন। এ সময় পশ্চিমাদের সঙ্গে নিরাপত্তা উদ্বেগের ব্যাপারে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সমর্থন জানাবেন পুতিনকে। বুধবার (২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন।

Manual4 Ad Code

ন্যাটো নেতারা যখন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তখন ক্রেমলিনের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, পুতিন এবং শি জিনপিং বৈশ্বিক নিরাপত্তার ব্যাপারে অভিন্ন অবস্থান নেবেন। পুতিন আগামীকাল শুক্রবার (৪ ফেবুয়ারি) অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বেইজিং সফরে যাচ্ছেন।

Manual1 Ad Code

ক্রেমলিনের শীর্ষ বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, আলোচনার জন্য আন্তর্জাতিক সম্পর্ক একটি নতুন যুগে প্রবেশের বিষয়ে একটি যৌথ বিবৃতি তৈরি করা হচ্ছে। এটি অন্যান্য বিষয়গুলোর মধ্যে নিরাপত্তা বিষয়ে মস্কো এবং বেইজিংয়ের অভিন্ন মতামত প্রতিফলিত করবে।

উশাকভ বলেন, চীন নিরাপত্তা গ্যারান্টির জন্য রাশিয়ার দাবিকে সমর্থন করে।

Manual1 Ad Code

পশ্চিমা নেতারা অভিযোগ করেছেন যে, রাশিয়া পশ্চিমাপন্থী ইউক্রেনে আগ্রাসন চালানোর জন্য সীমান্তে ১ লাখের বেশী সৈন্য সমাবেশ ঘটিয়েছে।

Manual5 Ad Code

পশ্চিমারা সতর্ক করে দিয়ে বলেছে, এই হামলার জন্য রাশিয়াকে ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ ‘মারাত্মক পরিণতি’ ভোগ করতে হবে।

অন্যদিকে রাশিয়া বলছে, তাদের ইউক্রেনে অভিযান চালানোর কোন পরিকল্পনা নেই। বরং পশ্চিমারা তার সীমান্তে মস্কোর নিরাপত্তা উদ্বেগকে সম্মান করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code